World

পেট থেকে বার হল ২০ বছর আগে খাওয়া টুথব্রাশ

২০ বছর আগে তিনি এইচআইভি আক্রান্ত বলে সন্দেহ হয় চিকিৎসকদের। সেকথা জানার পর আত্মহত্যা করবেন বলে স্থির করেন তিনি। আত্মহত্যা করতে একটা গোটা টুথব্রাশ গিলে নেন। সেই টুথব্রাশ সোজা চলে যায় তাঁর পেটে। কিন্তু আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়। এরপর টুথব্রাশ তাঁর পেটেই থেকে যায়। আর তিনি তাঁর স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন। এভাবে চলছিল ভালই। পেটে যে টুথব্রাশটা রয়েছে তা টেরও পেতেননা চিনের বাসিন্দা লি। তাঁর যখন ৩১ বছর বয়স তখন টুথব্রাশ গিলেছিলেন। তাঁর যখন ৪৬ বছর বয়স তখন শুরু হয় সমস্যা। পেটে ব্যথা হত মাঝেমধ্যে।

পেট ব্যথা প্রথম দিকে তেমন না ভোগালেও ক্রমে তা বাড়তে থাকে। এভাবে কেটে যায় আরও ৫ বছর। অবশেষে আর থাকতে না পেরে তিনি গত জুলাই মাসে হাজির হন চিনের শেনজেন শহরের একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁর সিটি স্ক্যান করে দেখতে পান একটা কিছু লি-এর পাকস্থলীর ঠিক নিচের অংশে আটকে আছে। কিন্তু বস্তুটি যে কী তা বুঝে উঠতে পারছিলেন না। চিকিৎসকদের সেই বিষয়ে আলোকপাত করেন লি নিজেই। তিনি জানান যেটা আটকে আছে সেটা সম্ভবত টুথব্রাশ। গোটা ঘটনাও চিকিৎসকদের জানান তিনি।

অবশেষে অপারেশন করে বার করে আনা হয় সেই টুথব্রাশকে। ২০ সেন্টিমিটার লম্বা টুথব্রাশ এই বিশ বছরেও এতটুকু নষ্ট হয়নি। তবে লিয়ের মনে আছে যে তিনি যখন ব্রাশটি গেলেন তখন ব্রাশের ব্রিসলগুলো পুরো ছিল। কিন্তু পেট থেকে বার হওয়ার পর দেখা যায় একটাও ব্রিসল নেই। পুরো নেড়া! ব্রিসলগুলো এই ২০ বছরে বেমালুম হজম হয়ে গেছে!

লি টুথব্রাশ গেলার পর কিন্তু তাঁরে বিয়েও হয়। ২ সন্তানের জনক তিনি। সমস্যা কখনই হয়নি। কিন্তু পেটে নিশ্চিন্তে থেকে গেছিল একটি টুথব্রাশ। চিকিৎসকেরা অবশ্য অবাক। কারণ এর আগে অনেক কিছু মানুষের পেট থেকে বার করেছেন তাঁরা। লাইটার, কয়েন, পেরেক। কিন্তু টুথব্রাশ এই প্রথম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026