World

গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণ, মৃত ১৫

গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ১৫ জনের। এখনও বেশ কয়েকজনের খোঁজ নেই। তাঁদের খোঁজ চলছে। অনেক শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস ফ্যাক্টরির একটি যন্ত্রে বিস্ফোরণটি হয়। যদিও ঠিক কী কারণে বিস্ফোরণ তা পরিস্কার নয়।

ঘটনাটি ঘটেছে চিনের হেনান প্রদেশের ইমা শহরে। যখন বিস্ফোরণ হয় তখন সেখানে পুরোদমে কাজ চলছিল। ফলে সেখানে ব্যস্ত ছিলেন অনেক শ্রমিক। উদ্ধারকারী দল বিস্ফোরণের পরই হাজির হয়। শুরু হয় আগুন নিভিয়ে উদ্ধার। তবে তা সহজ ছিলনা। অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা স্পষ্ট দেখা গেছে।

আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকদেরও সেখানে নিয়ে যাওয়া হয়। যাতে আহতরা দ্রুত চিকিৎসা পান। প্রাথমিকভাবে তাঁদের কিছুটা সুস্থ করে তোলা যায়। তারপর হাসপাতালে। এদিকে বিস্ফোরণের কারণ পরিস্কার না হওয়ায় তদন্ত শুরু হয়েছে। আগুন দীর্ঘক্ষণ জ্বলেছে। এই ঘটনা নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে, নাকি কারও গাফিলতিতে এই কাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026