Lifestyle

হাজার বার ডাকলেও শোনেন না ওয়েটাররা, মন ভালো করা এক রেস্তোরাঁ

এ রেস্তোরাঁ যথেষ্ট জনপ্রিয়। তবে রেস্তোরাঁয় ঢুকে গলা ফাটিয়ে ওয়েটার ওয়েটার করলেও কেউ আপনার দিকে ফিরেও চাইবে না। এর কারণটি অবশ্য হৃদয় ছুঁয়ে যায়।

সকলে মিলে একটি রেস্তোরাঁয় খেতে গেলেন। একটা সুন্দর সন্ধে কাটানো। পরিবারের সকলে মিলে একটা সুন্দর ডিনার। অনেকেই চান। কিন্তু রেস্তোরাঁয় ঢুকে গলা ফাটিয়ে ওয়েটার ওয়েটার করলেও কেউ আপনার দিকে ফিরেও চাইবে না। কেন জানেন?

কারণ এই রেস্তোরাঁর সব ওয়েটারই বধির। তাঁদের শ্রবণ ক্ষমতা নেই। এঁদের হাতে থাকে কার্ড। সেই কার্ড দিয়েই আপনাকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। ইশারাও চলতে পারে।

এমন ভাবার কারণ নেই যে এত কষ্ট করে রেস্তোরাঁয় ওয়েটারকে ডাকতে যাব কেন! এমন ভাবনা মনেও আনার দরকার নেই। কারণ এ রেস্তোরাঁ যথেষ্ট জনপ্রিয়।

বহু মানুষ বারবার ফিরে আসেন এখানে। যেমন ভাল খাবার, তেমনই ওয়েটারদের ব্যবহার। কিন্তু ওই একটা কথা মাথায় রাখতে হবে যে ওয়েটাররা কিন্তু কেউই শুনতে পান না।

চিনের বেজিংয়ের ৭৯৮ নম্বর জেলার ‘ফরগিভ বারবিকিউ’ রেস্তোরাঁটি খুলেছে ২ বছর হল। এর মালিক ঠিক করেন এখানে তিনি যতজন ওয়েটার রাখবেন সকলেই হবেন বধির। অর্থাৎ কানে শুনতে না পেলেই এখানে ওয়েটারের জন্য বায়োডেটা পাঠানো যাবে।

মালিক লু লু-র মতে তিনি দেখেছিলেন চিনে বিশেষভাবে সক্ষমরা বয়স বাড়লে কাজ পান না। তাঁদের সুযোগ করে দিতেই এই কথা মাথায় আসে তাঁর। আর ২ বছর পার করে তাঁর রেস্তোরাঁ কিন্তু বেজায় চলছে।

ইতিমধ্যেই আশপাশে বেশ নাম কিনেছে এই রেস্তোরাঁ। খাবার তো ভালই। সেইসঙ্গে ওয়েটাররা সকলেই শুনতে অক্ষম হওয়ার কথা শুনে অনেকেই তা কেমন তা দেখতে হাজির হন।

তবে অখুশি হননা কেউই। কারণ কানে না শুনলেও ঠিকঠাক অর্ডার নেওয়া থেকে শেষে বিল দেওয়া। সবই দক্ষতার সঙ্গে করেন এখানকার ওয়েটাররা।

এখানে ওয়েটারের কাজ পেলেই যে পরদিন থেকে তিনি কাজে লেগে পড়তে পারেন তা নয়। তাঁদের সকলের টানা প্রশিক্ষণ চলে।

ইশারা কীভাবে বুঝবে, কার্ড দেখে কী বুঝে নিতে হবে। গ্রাহকদের যাতে তাঁদের অক্ষমতায় সমস্যা না হয়। সবই শেখানো হয় তাঁদের। তারপর কাজে যোগদান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026