World

ভারতের সাফল্যে চিনের কপালে চিন্তার ভাঁজ

মহাকাশে কৃত্রিম উপগ্রহকে কয়েক বছর আগে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করার সাফল্য অর্জন করে চিন। সে সময়ে ভারতের মত অনেক দেশই ভাবতে শুরু করেছিল তাদের মহাকাশে সুরক্ষা নিয়ে। কারণ ভারতেরও কৃত্রিম উপগ্রহ মহাকাশে ঘুরছে। সেই আশঙ্কা তখন থাকলেও বুধবারের পর আর নেই। কারণ ভারতও এখন মহাকাশে মহাশক্তিধরের জায়গা তৈরি করে নিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ভারত তাদের এ-স্যাট ক্ষেপণাস্ত্র ছুঁড়ে একটি কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে সমর্থ হয়েছে। ৩ মিনিটে পুরো মিশন সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই ভারতবাসী খুশি। কিন্তু ভারতের এই সাফল্য যে চিনকে স্বস্তিতে রাখলনা তা এদিন কার্যত প্রকাশ করে ফেলল তাদের বিদেশ মন্ত্রক। চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে চিন আশা করে সব দেশ মহাকাশে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আন্তরিকভাবে সচেষ্ট হবে।

চিন, আমেরিকা ও রাশিয়ার পর মহাকাশে এখন নতুন সুপার পাওয়ারের নাম ভারত। ফলে তা যে চিনকে অস্বস্তিতে ফেলবে তা অনুমেয়। এদিন যখন গোটা ভারত দেশের সাফল্য নিয়ে আনন্দিত, তখন চিনের কপালে ভাঁজ যে পড়েছে তা এদিন নাম না করে তাদের বিদেশ মন্ত্রকের বার্তা থেকেই পরিস্কার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026