World

কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন, ঝলসে মৃত ৪৭

কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি রাসায়নিকের কারখানায় আগুন লেগে মৃত্যু হল ৪৭ জনের। এখনও সংকটজনক ৯০ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। ঘটনার পর ৬৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে কারখানাটিতে তীব্র শব্দে বিস্ফোরণ হয়। তারপরই আগুন ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চিনের জিয়াংজু প্রদেশের ইয়াংচেং-এ। বিস্ফোরণটি হয় স্থানীয় সময় দুপুর ২টো ৪৮ মিনিটে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। দূর দূর থেকে আগুনের লেলিহান শিখা নজরে পড়ে। দ্রুত দমকল আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুন এতটাই ভয়ংকর ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের।

আগুনে কারখানার মধ্যেই আটকে পড়েন শ্রমিকরা। চারদিক কালো ধোঁয়ায় ভরে ওঠে। আগুনের শিখা গ্রাস করে শ্রমিকদের দেহ। অনেক শ্রমিকের দেহ রক্তে ভরে যায় বিস্ফোরণের জেরে। বহু শ্রমিককে রক্তাক্ত অবস্থায় কারখানা থেকে ছুটে বার হওয়ার চেষ্টা করতে দেখেন স্থানীয়রা।

কীভাবে এই রাসায়নিক কারখানাটিতে আগুন লাগল তা পরিস্কার নয়। তার জন্য তদন্ত শুরু হয়েছে। তবে এমন ভয়ংকর আগুন আশপাশের মানুষজনকে আতঙ্কিত করে তুলেছে। এটি একটি রাসায়নিক তৈরির ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে অনেক কারখানা রয়েছে। ফলে সেদিক থেকেও এই বিস্ফোরণ কিন্তু এই শিল্পতালুককে স্বস্তিতে রাখল না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026