World

ঘুরপথে পাকিস্তানকে হুঁশিয়ার করল চিন

২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বই ভেসেছিল রক্তে। সেই শিউরে ওঠা সন্ত্রাসবাদী হামলার পর চিনের ১১ বছর লাগল তাকে ‘অন্যতম ভয়ংকর সন্ত্রাসবাদী হামলা’ হিসাবে চিহ্নিত করতে। অবশেষে গত সোমবার শ্বেতপত্র প্রকাশ করে মুম্বই হামলাকে বিশ্বের হাতে গোনা কয়েকটি সন্ত্রাসবাদী হমালার মধ্যে ফেলল চিন সরকার। সেই মুম্বই হামলা, যার পিছনে পাকিস্তান যোগের স্পষ্ট প্রমাণ বারবার ভারত তুলে দিয়েছে পাকিস্তানের হাতে।

সোমবার যে শ্বেতপত্র চিন সরকার প্রকাশ করেছে তাতে মুম্বই হামলাকে ২০০৫ সালে লন্ডনে বোমা বিস্ফোরণ, ২০১৫ সালে প্যারিস হামলা, ২০১৭ সালে সিনাইয়ে মসজিদে হামলার সঙ্গে একসঙ্গে রাখা হয়েছে। ফলে এই হামলাগুলির সঙ্গে একই গুরুত্ব পেয়েছে মুম্বই হামলা।

শ্বেতপত্রে সব ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছে চিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুমুখো নীতি যারা নিচ্ছে তাদেরও সমালোচনা রয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাষ্ট্রসংঘের ভূমিকারও প্রশংসা রয়েছে শ্বেতপত্রে। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই দুমুখো নীতির বিরোধিতা করে আসলে চিনে নাম না করেই প্রচ্ছন্নে পাকিস্তানকে হুঁশিয়ার করেছে।

চিন সরকার শ্বেতপত্রটি প্রকাশ করে গত সোমবার। উল্লেখযোগ্যভাবে ওদিনই আবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি চিনে পা রাখেন। ৩ দিনের সফরে চিনে যান তিনি।

চিন-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কুরেশির বৈঠকও রয়েছে। তারমাঝেই কিন্তু শ্বেতপত্রে সন্ত্রাসবাদ মোকাবিলায় দুমুখো নীতির বিরুদ্ধে সুর চড়াল চিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026