World

পর্যটকদের জন্য তিব্বতে হিমালয়ের বেস ক্যাম্প বন্ধ করল চিন

এভারেস্টে ওঠার বেশ কিছু রুট রয়েছে। যারমধ্যে তিব্বতের দিক থেকেও একটি রুট আছে। যা নিয়ন্ত্রণ করে চিন। সেই রুট দিয়ে এভারেস্টে ওঠার পারমিট নিয়ে যাঁরা আসবেন তাঁদের উঠতে দেওয়া হবে। কিন্তু এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত বেড়ানোর যে সুবিধা সাধারণ পর্যটকদের ছিল, তা এবার বন্ধ করে দিল চিন সরকার। চিনের দাবি, পর্যটকরা বেস ক্যাম্পে বেড়াতে এসে এত নোংরা করছেন যে তা বন্ধ করতে তারা বাধ্য হল।

তিব্বতের দিকে ৫ হাজার ২০০ মিটারে বেস ক্যাম্প রয়েছে এভারেস্টের। তার কিছুটা নিচে রয়েছে একটি বৌদ্ধ গুম্ফা। সেই গুম্ফা পর্যন্ত পর্যটকরা যেতে পারবেন। কিন্তু তার ওপর তাঁদের উঠতে দেওয়া হবে না। গত মাসেই এই সিদ্ধান্ত নিয়েছিল চিনা প্রশাসন। তবে তা গত কয়েকদিনে সামনে আসে। তারপরই পরিস্কার হয়ে যায় যে সাধারণ পর্যটকরা এভারেস্টের ৫ হাজার মিটার উচ্চতায় রংপো গুম্ফা পর্যন্ত যেতে পারলেও তার ওপর উঠতে পারবেন না। তবে যাঁরা হিমালয় অভিযানে আসেন সেসব পর্বতারোহীদের শৃঙ্গ পর্যন্তই যেতে দেওয়া হবে।

এতদিন নেপালের দিক থেকেই বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়া ছুঁতে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতে ওঠা শুরু করতেন। তবে হালফিল সেই প্রবণতা ২ ভাগে সমান ভাগে ভাঙছে। এখন তিব্বতের দিক থেকেও বহু পর্বতারোহী এভারেস্ট আরোহণ শুরু করছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026