প্রতীকী ছবি
বাস হাইজ্যাক করে শেষ পর্যন্ত কার্যসিদ্ধি অধরাই থেকে গেল এক দুষ্কৃতির। বরং কোতোয়ালিতে তার আঁশ ছাড়াচ্ছেন পুলিশকর্মীরা। একে তো বাস হাইজ্যাক, তার ওপর তার এই কুকীর্তির জেরে প্রাণ গেল ৫ জনের। ফলে আইনের হাত থেকে রেহাই পাওয়ার প্রশ্নই নেই। মঙ্গলবার বড়দিনের সকালে চিনের ফুজিয়ান প্রদেশের লোজ্ঞান শহরের একটি যাত্রীবোঝাই বাস হাইজ্যাক করে ওই দুষ্কৃতি। বাসটি নিয়ে পালানোর সময় বাসটি রাস্তার ধারের ফুটপাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়। ২১ জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে ওই দুষ্কৃতিকে পাকড়াও করতে সমর্থ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…