World

টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়ির লাইনে ট্রাকের ধাক্কা, মৃত ১৫

ভয়ংকর দুর্ঘটনার শিকার হলেন টোল প্লাজায় লাইন দিয়ে দাঁড়ানো গাড়ির আরোহীরা। টোল প্লাজায় তখন লম্বা লাইন। একের পর এক গাড়ি টোল ট্যাক্স দিয়ে বার হচ্ছে। পিছনে বাকিরা অপেক্ষারত। এই অবস্থায় আচমকাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে আছড়ে পড়ে গাড়ির লাইনে। একের পর এক গাড়িকে দুমড়ে মুচড়ে এগিয়ে যেতে থাকে সেটি। বিশাল ট্রাকের ধাক্কায় খেলনা গাড়ির মত ছিটকে যেতে থাকে টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি। এই ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। যাঁদের প্রায় সকলেই ছিলেন নিজের গাড়িতে বসে। আহত হয়েছেন ৪৪ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে চিনের লানঝু শহরের কাছে একটি হাইওয়ের ওপর।

পুলিশের প্রাথমিক অনুমান, ব্রেক ফেল করায় ট্রাকের ওপর নিয়ন্ত্রণ হারান চালক। তারপর সেটি দুরন্ত গতিতে ছুটে গিয়ে ধাক্কা মারতে থাকে গাড়িগুলিতে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026