কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বাড়ি, প্রতীকী ছবি
প্রতিবেশির সঙ্গে তাঁদের ঝগড়া। পাশাপাশি ঘরে বাস। কিন্তু ২ ঘরের বাসিন্দা কেউ কাউকে পছন্দ করেননা। যে ঘরে এক যুবক যুবতীর বাস তাঁরা পাশের ঘরের প্রতিবেশিকে শায়েস্তা করতে এক আশ্চর্য ভাবনার আশ্রয় নেন। লাউডস্পিকার এনে বসিয়ে দেন দেওয়ালের ঠিক গায়ে।
যে দেওয়ালের উল্টো পারে প্রতিবেশির ঘর। এবার সেই লাউডস্পিকারে চালু করে দেন ভূতের গল্প। ভূতের গল্পগুলি জোরে চলতে থাকে লাউডস্পিকারে। দিনে ১০ ঘণ্টা নিয়ম করে চলতে থাকে এই ভূতের গল্প।
ভূতের গল্পে ওই প্রতিবেশি ভয় পেয়েছিলেন কিনা জানা নেই, তবে আওয়াজের চোটে তাঁর প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। এদিকে ওই আওয়াজ যে কেবল প্রতিবেশিকে টিকতে দিচ্ছিল না তা নয়, বাড়ির বিভিন্ন তলায় যে বাসিন্দারা থাকেন তাঁদেরও অসুবিধার কারণ হচ্ছিল।
অগত্যা বিষয়টি পুলিশের কাছে যায়। কিন্তু পুলিশ এসে দেখে অসুবিধা হলেও সেই শব্দ নির্ধারিত ডেসিবলের মধ্যেই রয়েছে। ফলে পুলিশের পক্ষেও পদক্ষেপ করা সম্ভব হয়নি।
তবে এতজনের অসুবিধা করে তো এভাবে লাউডস্পিকার চালানো যায়না। ফলে ওই যুবক যুবতীকে ডেকে প্রশাসনের তরফে মানা করে দেওয়া হয় এমনটা না করতে। নাহলে পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়।
তাঁরাও আর এভাবে লাউডস্পিকার চালাবেন না বলে জানিয়ে দেন। ঘটনাটি ঘটেছে চিনের গুয়াংঝু শহরে। লাউডস্পিকারে ভূতের গল্প শুনিয়েও যে প্রতিবেশির সঙ্গে ঝগড়ার প্রতিশোধ নেওয়া যায় সেটাই এখন এই কাহিনির মুখ্য আলোচ্য হয়ে উঠেছে। ঘটনাটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…