World

ছোটবেলার অভ্যাস, তরুণীর কামড়ে গাজর পাচ্ছে চোখ জুড়ানো চেহারা

তাঁর ছোটবেলার অভ্যাস তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে তুলে নিয়ে গেল। কামড়ে গাজরের চেহারা বদলে দিচ্ছেন ২৫ বছরের তরুণী। অবাক করছে তাঁর প্রতিভা।

একটা গাজরকে যে এভাবে বদলে দেওয়া যায় তা তরুণী কামড়ে দেখিয়ে দিলেন। প্রথমে তিনি একটি গাজরের টুকরো নেন। প্রয়োজনে সেটি ছুরি দিয়ে টুকরো করে নেন। তারপর সে গাজরের ওপর শুরু হয় কামড় দেওয়া।

জোরে নয়। আলতো আলতো কামড়। আর তাতেই বদলে যেতে থাকে গাজরের চেহারা। তা রূপ নেয় বিভিন্ন চোখ জুড়িয়ে দেওয়া স্থাপত্যের হুবহু নকলে।

কখনও তৈরি হয় রাজপ্রাসাদ, কখনও চিনের প্রাচীর, কখনও অন্য কিছু। যে কোনও স্থাপত্য জুড়ে যে নিখুঁত শিল্পকর্ম থাকে, তাও কেবল দাঁতের কামড়ে ফুটিয়ে তোলেন ওই তরুণী।

এ এক অনন্য প্রতিভা সন্দেহ নেই। কেবল কামড় দিয়ে যে এমন সব অপূর্ব শিল্পকীর্তির নকল গাজর দিয়ে তৈরি করা যায় তা দেখিয়ে দিচ্ছেন ওই তরুণী।

অনেকসময় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আনাজপাতি কাজে লাগিয়ে নানা পশুপাখির রূপ দেওয়া হয়। এই তরুণীর কাজ কিন্তু সেইরকম নয়। চিনের হুবেই প্রদেশের বাসিন্দা এই তরুণী বিভিন্ন স্থাপত্যের রেপ্লিকা তৈরি করে ফেলেন গাজরে কামড় দিয়ে।

সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সকলেই এই তরুণীর দাঁত দিয়ে গাজর কেটে এমন সব অপরূপ শিল্পকীর্তি দেখে অভিভূত।

এখনও পর্যন্ত শতাধিক এমন স্থাপত্য তৈরি করে ফেলেছেন ওই তরুণী। এভাবে নিখুঁত সব কাজ তুলে ধরতে তিনি কোনও যন্ত্র বা অন্য কিছু ব্যবহার করেননা। ব্যবহার করেন কেবল তাঁর দাঁত। এমনই দাবি করেছেন ওই তরুণী।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026