Feature

পৃথিবীতে সবচেয়ে বেশিদিন ধরে চলা যানজট, ১২ দিন ধরে ঠায় দাঁড়িয়ে থাকে গাড়ি

যানজট তো বিভিন্ন শহরেই দেখা যায়। বেঙ্গালুরু, মুম্বই, দিল্লির যানজট বিখ্যাত। পৃথিবীর সবচেয়ে বেশিদিন ধরে চলা যানজট অবশ্য সব ধারনার বাইরে।

যানজট অনেক শহরের সমস্যা। বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে পারা অনেক শহরেই একটা চ্যালেঞ্জ। বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই তো যানজটের জন্য বিখ্যাত। কিন্তু এসব যানজট নিয়ে যাঁদের নিত্যদিনের অভিযোগ, পৃথিবীর সবচেয়ে বেশিদিন ধরে চলা যানজটের কাহিনি তাঁদেরও মাথা ঘুরিয়ে দেবে।

পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী যানজট চলেছিল ১২ দিন ধরে। ১২ দিন ধরে রাস্তায় আটকে ছিল গাড়ির সারি। ১০০ কিলোমিটারের বেশি পথ ধরে টানা যানজট ইতিহাস রচনা করেছিল। এই পুরো পথ জুড়ে গাড়ির সারি স্তব্ধ হয়ে গিয়েছিল। ১২ দিন লেগে যায় যানজট ছাড়তে।

চিনের বেজিং থেকে তিব্বত পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেখানেই এই যানজট তৈরি হয়েছিল। চিনের ১১০ নম্বর জাতীয় সড়কে ১৪ অগাস্ট শুরু হয় যানজট। কিন্তু কেন এই যানজট যা ১২ দিনেও কাটল না!

এই এক্সপ্রেসওয়েটি যত গাড়ি যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল সেবার তার চেয়ে ৬০ শতাংশ বেশি গাড়ি একসঙ্গে ওই রাস্তায় এসে পড়ে। এই বিপুল সংখ্যক গাড়ির ভিড় সামাল দেওয়ার মত সুবিধা এই রাস্তায় ছিলনা। পরিকাঠামোই সেভাবে তৈরি ছিলনা।

এরমধ্যেই অনেক ট্রাক ঢুকে পরিস্থিতি আরও কঠিন করে তোলে। অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে যায় রাস্তার একাংশ জুড়ে মেরামতির কাজ চলায়। যার জেরে ওই এক্সপ্রেসওয়ের একাংশের ৫০ শতাংশই ব্যবহার করা সম্ভব হচ্ছিল।

সেখান দিয়ে এই বিপুল সংখ্যক গাড়ি চলাচল করানো কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। সব মিলিয়ে এই পথে ১২ দিন ধরে টানা যানজট স্থায়ী হয়। যা আজও ইতিহাস হয়ে আছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026