World

১০ বছরের ছেলের জমানো টাকায় আবার বিয়ে করলেন বাবা, ছেলে নিল মোক্ষম পদক্ষেপ

তাঁর ১০ বছরের সন্তানের উপহার হিসাবে পাওয়া অর্থ নিজের দ্বিতীয় বিয়েতে খরচ করলেন বাবা। ছেলেও ছাড়ার পাত্র নয়। নিল মোক্ষম পদক্ষেপ।

১০ বছরের এক বালক যা করল তাতে অনেকেই তার তারিফ না করে পারছেন না। ওই বালকের বাবা ও মায়ের সম্প্রতি ছাড়াছাড়ি হয়ে গেছে। ছেলে মায়ের কাছেই থাকবে বলে স্থির হয়েছে। অন্যদিকে বাবা আবার বিয়ে করতে দ্বিধা করেননি।

এমনটা তো এর আগেও হয়েছে। কিন্তু এ কাহিনিতে সবচেয়ে বড় চমক হল বাবা তাঁর ওই ১০ বছরের ছেলের জমানো টাকা নিজের দ্বিতীয় বিয়েতে খরচ করেছেন।

চিনে যখন নববর্ষ হয় তখন ছোটরা বড়দের কাছ থেকে লাল খামে অর্থ উপহার পায়। এটা বহু প্রাচীন রীতি। যাকে চিনে লাকি মানি বা সৌভাগ্যের অর্থ বলে ব্যাখ্যা করা হয়।

জন্মের পর থেকে সে যখনই এমন লাল খামে টাকা পায় তা জমিয়ে রাখে। বালকটি এভাবে এখনও পর্যন্ত ৮২ হাজার ৭৫০ ইউয়ানের মত জমা করেছিল। যা ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকার মত।

এই অর্থ বালকের বাবা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানেই জমা করতেন। ছেলে অপ্রাপ্তবয়স্ক। তাই বাবার হাতেই ছিল সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ।

ওই ব্যক্তির সঙ্গে ছাড়াছাড়ির পর ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান প্রথম স্ত্রী। মা দেখেন তাঁর ছেলের অ্যাকাউন্ট ফাঁকা। সুদ সমেত সব টাকা তুলে নিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী।

ওই বালক বিষয়টি জানার পর তার জমানো অর্থ ফেরত চায় বাবার কাছে। তিনি দিতে রাজি না হওয়ায় ছেলে নেয় মোক্ষম পদক্ষেপ। সে সোজা হাজির হয় আদালতে।

দেখা যায় ছেলের জমানো টাকা তুলে বাবা নিজের দ্বিতীয় বিয়েতে খরচ করে ফেলেছেন। সবদিক খতিয়ে দেখে ওই বালককে অবিলম্বে তার সুদ সহ আসল ফিরিয়ে দিতে বাবাকে নির্দেশ দিয়েছে চিনের আদালত।

শেষপর্যন্ত ১০ বছরের ছেলের জমানো টাকা হাতিয়ে নিয়ে বিয়ে! যে শুনছে সেই আশ্চর্য হচ্ছে বাবার কাণ্ডে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026