SciTech

অবিশ্বাস্য বড় ডাইনোসর, ৯২ ফুটের ডাইনোসরের খোঁজ অনেক ধারনা বদলে দিল

এত বড় ডাইনোসরও যে ছিল তা জানার পর ডাইনোসরের ইতিহাস নতুন করে লেখা হতেই পারে। ৯২ ফুটের ডাইনোসর ভারতের কাছাকাছি দেশেই ঘুরে বেড়াত।

ডাইনোসরের অনেক প্রকারের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের মধ্যে কিছু মাংসাশী আবার কিছু তৃণভোজী। বড় চেহারার ডাইনোসরের খোঁজও পাওয়া গিয়েছিল। কিন্তু এবার বিজ্ঞানীরা যে ডাইনোসরের খোঁজ পেলেন তা তাঁদের ডাইনোসরের সর্বাধিক উচ্চতার ধারনাই বদলে দিল।

চিনের দক্ষিণ প্রান্তের সিচুয়ান অববাহিকায় পাথরের তলা থেকে গত শতকের শেষে উদ্ধার হয় একটি বিশাল কঙ্কালের জীবাশ্ম। তা নিয়ে পরীক্ষাও শুরু হয়। অবশেষে জানা যায় যে সেটি একটি ডাইনোসরের জীবাশ্ম। যারা ১৪ কোটি ৭০ লক্ষ বছর আগে এখানে ঘুরে বেড়াত।

এই ডাইনোসর ৯২ ফুট লম্বা ছিল। এত বিশাল চেহারার ডাইনোসর এর আগে পাওয়া যায়নি। ফলে ডাইনোসরদের মধ্যে এই নতুন পাওয়া ডাইনোসরই সবচেয়ে বড়। এমনকি পৃথিবীর বুকে যে কটি সবচেয়ে বড় প্রাণি পাওয়া গেছে তার একটি এটি। এই ডাইনোসরের নাম টোঙ্গনানলং ঝিমিঙ্গি।

জীবাশ্মটির খোঁজ পাওয়ার পর এই প্রজাতির ডাইনোসর যে ছিল তা জানতে পারেন বিজ্ঞানীরা। ফলে ডাইনোসরের ইতিহাসেও কিছুটা বদল আসতে বাধ্য। এই ডাইনোসরগুলির গলা ছিল অতি লম্বা।

এমনিতেই পূর্ব এশিয়ায় ডাইনোসরদের একসময় যথেষ্ট ঘোরাঘুরি ছিল। ডাইনোসররা এখানে বিভিন্ন জায়গায় বসবাস করত। এমন উদাহরণ আগেও পেয়েছিলেন বিজ্ঞানীরা।

তবে এত বড় ডাইনোসরও যে এখানে ঘুরত তা এই জীবাশ্ম উদ্ধারের পর জানতে পারা গেল। এই আবিষ্কারকে তাই অন্যতম বড় আবিষ্কার হিসাবেই গণ্য করা হচ্ছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026