মহানগরে পাতাল প্রবেশ, ছবি – সৌজন্যে – এক্স – @nabilajamal_
কলকাতার বউবাজার এলাকায় কয়েক বছর আগেই মেট্রোর কাজের সময় মাটির তলায় জল বার হওয়া শুরু হয়। তারপরই দেখা যায় বউবাজার এলাকার কয়েকটা পাড়ার বাড়ির ঘর ধসে পড়ে। ভেঙে কিছুটা নেমে যায়। সেই ঘটনার কথা সকলের জানা।
অনেকটা তারই ছায়া দেখা গেল চিনের সাংহাই শহরে। যেখানে পাতাল রেলের কাজ চলাকালীন একটি জায়গায় মাটির তলায় জল বার হতে শুরু হয়। সেই জল মাটির তলা দিয়ে আশপাশেও পৌঁছে যায়।
এখানে মাটি নরম হওয়ায় জল সেই মাটিকে আরও নড়বড়ে করে দেয়। আর তার জেরেই ব্যস্ত শহরের একটা অংশ মাটির তলায় চলে গেল। ছোট গর্ত নয়, দানবের মত বিশাল এলাকা জুড়ে ধসে যায় পিচ ঢালা রাস্তা, বাড়ি, গাড়ি। মাটির তলায় দেখা যায় জল উথালপাতাল করছে। পাতাল প্রবেশের পর সেই জলেই ডুবে যায় সব কিছু।
পাতাল রেলের কাজের জন্য একটা এলাকা ঘিরে রাখা হয়েছিল। সেই ঘেরা এলাকায় খুব বেশি মানুষের চলাফেরা ছিলনা। জানা গিয়েছে এই ধসের ফলে বিশাল অংশের পাতাল প্রবেশ ঘটলেও কোনও মানুষের কোনও ক্ষতি হয়নি।
এই পাতাল প্রবেশের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে অনেকেই অবাক হয়েছেন। সাংহাইয়ের মত শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা কিন্তু আরও বড় ক্ষতির কারণ হতেই পারত। প্রসঙ্গত সাংহাই শহরের তলায় যে মাটি রয়েছে তা নরম। তাই এমন ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হতেই পারে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…