SciTech

মঙ্গলের মাটিতে অষ্ট আশ্চর্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা, কারা থাকত সেখানে

লাল গ্রহের বিস্ময় ক্রমশ সামনে আসছে। এবার এমন এক মাইলফলক আবিষ্কার বিজ্ঞানীরা করলেন যা পৃথিবীর বাইরে এই প্রথম দেখতে পাওয়া গেল।

লাল গ্রহ মঙ্গল সম্বন্ধে মানুষ অনেক কিছু জেনেছেন, জানছেন। এখন আর মঙ্গল কেবল আকাশের বুকে একটা লাল বিন্দু নয়, তা মানুষের পরিচিত ভিনগ্রহ। সৌরমণ্ডলে যত গ্রহ রয়েছে তারমধ্যে মানুষ সবচেয়ে বেশি জানেন মঙ্গল সম্বন্ধে।

সেই লাল গ্রহে এবার ৮টি এমন গুহার সন্ধান পেলেন বিজ্ঞানীরা যা এক কথায় বিস্মিত করেছে বিজ্ঞানীদেরও। পৃথিবীতে এমন অনেক গুহা রয়েছে যা তৈরিতে জলের ভূমিকা থাকে। কিন্তু মঙ্গলগ্রহে এতদিন যে গুহার সন্ধান পাওয়া যেত, সেগুলি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট বলে মনে করতেন বিজ্ঞানীরা। সম্প্রতি চিনা বিজ্ঞানীরা মঙ্গলে এমন ৮টি গুহার সন্ধান পেয়েছেন যা একসময় জলের দ্বারা তৈরি বলে মনে করা হচ্ছে।

এই ৮টি গুহার সন্ধান পাওয়া গেছে মঙ্গলের হেবরাস ভ্যালেস নামে এলাকায়। গুহাগুলির মুখের কাছটায় এমন গর্ত রয়েছে যেখান দিয়ে সূর্যের আলো ভালভাবে প্রবেশ করতে পারে। ভিতরে যে মাটি রয়েছে তাতে কার্বোনেট এবং সালফেটের আধিক্য রয়েছে। এমনটা হয় যখন সে গুহা দিয়ে জল বয়ে যায়।

কোনও একসময় ওই গুহাগুলি জলের হাত ধরেই সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। যেখানে প্রাণের সন্ধান অবশ্যই পাওয়া যেতে পারে বলে ধারনা তাঁদের।

নাসার মার্স ওডিসির তোলা ছবিতে হেবরাস ভ্যালেস, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ

গুহাগুলি এমনভাবে তৈরি যে তা প্রাণ থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। তাহলে কি সেখানে ভিনগ্রহীরা থাকত? এমন প্রশ্নও অনেকের মাথায় আসছে।

তবে মঙ্গলগ্রহকে চেনার ক্ষেত্রে এই আবিষ্কার এক অসামান্য মাইলফলকের কাজ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞেরা। কারণ এমন গুহার খোঁজ পৃথিবীতে পাওয়া গেলেও পৃথিবীর বাইরে থাকা কোনও স্থলভাগে এমন গুহার সন্ধান পাওয়া যায়নি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026