৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টার ট্রেন, ছবি – সৌজন্যে – এক্স – @LeContempIateur
যথেষ্ট গতিশীল ট্রেন বলেই পরিচিত রাজধানী, শতাব্দী, দুরন্তের মত ট্রেনগুলি। এগুলি গতিতে থাকলে স্টেশন পার করার সময় স্টেশনে দাঁড়ানো মানুষজন প্ল্যাটফর্মের ধার থেকে অনেকটা সরে দাঁড়ান। আশ্চর্য হয়ে যান তাদের গতি দেখে।
কিন্তু এসব গতির ট্রেনকেও হারিয়ে দেয় বুলেট ট্রেন। যা ভারতের বুকে চলা শুরু করার অপেক্ষা। সেই বুলেট ট্রেনকেও হেলায় হারাবে এই ট্রেন। যার নাম ম্যাগলেভ ট্রেন। ট্রেনটি ১ ঘণ্টায় ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা ধরে। যা পৃথিবীর মানুষের কাছে অন্যতম আশ্চর্য।
ট্রেনটি যখন ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছোটে তখন তা রেললাইনের ওপর ভাসে। সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের সাহায্যে এটি এতটাই গতি পায় যে রেললাইন স্পর্শ না করেই তা ছুটে চলে।
এটি যখন কারও সামনে দিয়ে যায় তখন ট্রেনটি যে গেল তা দেখা যায়না। কেবল বোঝা যায় একটা কিছু সামনে দিয়ে চোখের পলকে চলে গেল। একটি রূপোলী রেখার মত। আর এটি সামনে দিয়ে যখন চলে যায় তখন পিছনে একটা ধোঁয়াশার মত লেজ দেখতে পাওয়া যায়।
চিনে এই ট্রেনটি তৈরি হয়েছে। যার সফল পরীক্ষাও হয়ে গেল। এ ট্রেন সাধারণ মানুষের ব্যবহারের জন্য পথচলা শুরু করলে চিনের দূরদূরান্তের শহরের মধ্যে যোগাযোগ কেবল পলক ফেলার অপেক্ষা হয়ে যাবে। বাঁচবে সময়।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…