World

নিজেকে বড়লোক দেখিয়ে একাধিক মহিলাকে বোকা বানালেন কপর্দকশূন্য ব্যক্তি

নিজের মাথা গোঁজার জায়গাও নেই। রাত কাটাতেন পার্কে। সেই ব্যক্তি নিজেকে ধনী দেখিয়ে একের পর এক মহিলাকে বোকা বানালেন। ধরা পড়লেন নিজের ভুলে।

তিনি একটি নাইটক্লাব চালান। যথেষ্ট ধনী মানুষ তিনি। ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘোরেন। তিনি চান শহর ঘুরে দেখতে। আশপাশ ঘোরানোর জন্য তিনি বেছে নিতেন মহিলাদের। একজন মহিলা যিনি তাঁকে আশপাশ ঘুরিয়ে দেখাবেন, রেস্তোরাঁয় নিয়ে যাবেন, কেনাকাটা করতে নিয়ে যাবেন এবং বিনোদন পার্কে ঘুরিয়ে আনবেন।

পেয়েও যেতেন এমন মহিলাকে। তারপর তাঁর সঙ্গে শহর ঘুরতে বার হতেন। রেস্তোরাঁয় খাওয়া থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটা। যার মধ্যে পোশাক থেকে স্মার্টফোন সবই ছিল। সবই হত ওই মহিলার খরচে।

শর্ত একটাই। মহিলা তাঁকে ঘোরানোর জন্য যে অর্থ খরচ করবেন তার চেয়ে বেশিই তিনি পাবেন। মহিলারা ওই ব্যক্তির সাজপোশাক, হাবভাব, চালচলন এবং ব্যাগ ভর্তি টাকা দেখে বিশ্বাস করে খরচও করতেন। এই বিশ্বাসে যে যাঁর জন্য খরচ করছেন তিনি যথেষ্ট ধনী মানুষ। টাকা তিনি দিয়েই দেবেন। দিয়ে দিতেনও।

এক মহিলা পুলিশকে জানান, ঘোরাঘুরি, কেনাকাটার পরদিন একটি প্যাকেটে করে অনেক টাকা নিয়ে হাজির ওই ব্যক্তি। তাঁকে সেটা দিয়ে দেন। তারপরই তাঁর একটা ফোন আসায় তিনি বেরিয়ে যান।

ওইদিন ওই মহিলার টাকার দরকার ছিল। তাই ওই ব্যাগ থেকে কিছু টাকা বার করেন। বার করার পরই মহিলা বুঝতে পারেন তিনি ঠকেছেন। কারণ সব টাকা নকল। উপরের ১টা কি ২টো নোট আসল দিয়ে তার তলায় পুরো বান্ডিলের নোটই নকল নোট।

ঘটনাটি ঘটেছে চিনে। এই একই উপায়ে কম করে ৫ জন মহিলাকে ঠকিয়ে তাঁদের পয়সায় দামি রেস্তোরাঁয় খাওয়া, দামি দামি পোশাক, জিনিসপত্র কেনা, দামি স্মার্টফোন কেনা, সবই করেছিলেন ওই ব্যক্তি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। এই ঘটনার কথা সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026