World

হোটেলের ঘরে বন্যা বইয়ে দিলেন এক মহিলা, পরে সামলাতে হল মোটা টাকার ধাক্কা

তিনি রেগে গিয়েছিলেন। হোটেলের ওপরই রাগ। আর সেই রাগেই তিনি হোটেলের ঘরকে ছোটখাটো পুকুরে পরিণত করলেন। যার মূল্যও চোকাতে হল।

তিনি হোটেলের একটি ঘর ভাড়া করেছিলেন ১ দিনের জন্য। কিন্তু ঘরে ঢোকার পর তাঁর ঘরটি একেবারেই পছন্দ হয়নি। তাঁর দাবি ছিল ঘর নিম্নমানের। তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি তাঁর এই বুকিং বাতিল করতে চান।

হোটেল কর্তৃপক্ষ জানায় একবার ঘরে ঢোকা হয়ে গেলে তাদের পক্ষে আর বুকিং বাতিল করা সম্ভব নয়। তবে ঘর যদি ওই মহিলার পছন্দ না হয় তাহলে তারা এর চেয়ে ভাল একটি ঘর দিতে পারে। সেজন্য ওই মহিলাকে অতিরিক্ত কোনও খরচ বহন করতে হবেনা।

কিন্তু মহিলা নাছোড়। তিনি সাফ জানান ওই হোটেলের কোনও ঘরেই তিনি থাকতে রাজি নন। তাঁর বুকিং বাতিল করতে হবে। তিনি পুলিশেও খবর দিতে বলেন। রেগে হোটেলের ঘরের বাথরুমের কল খুলে দেন।

জল বাথরুম উপচে ঘরে প্রবেশ করে ঘরেও জমে যেতে থাকে। ঘণ্টা পার হতে থাকে। জল বাড়তে থাকে। এরই মধ্যে বিছানার বেডশিট তুলে ওই মহিলা বাথরুমে ফেলে দেন। তার ওপর ঢেলে দেন শাওয়ার জেল।

ঘণ্টা তিনেক পর পুলিশ এসে হাজির হয়। ততক্ষণে হোটেলের ঘরে একটি ছোটখাটো পুকুর তৈরি হয়েছে। যার জলে হোটেলের ঘরের দেওয়াল ও মেঝে নষ্ট হতে থাকে।

পুলিশ আসার পর সব শোনে। তাতে কার্যত ওই মহিলাকেই বিপাকে পড়তে হয়। যে হোটেলের ঘর ১৫ ডলার বা ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩০০ টাকার আশপাশে বুক করেছিলেন ওই মহিলা, এভাবে হোটেলের সম্পত্তি নষ্ট করার জন্য তাঁকে ক্ষতিপূরণ বাবদ গুনতে হল ৪ হাজার ২০০ ডলার।

যা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৭২ হাজার টাকার কিছু বেশি। ঘটনাটি ঘটেছে চিনের হাইনান প্রদেশের একটি হোটেলে। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026