World

টাকা ফেরত দিতে প্রথম প্রেমিকাকে হন্যে হয়ে খুঁজছেন এক যুবক

একসঙ্গে থাকার সময় যুবক চাইতেই মোটা টাকা দিয়েছিলেন প্রেমিকা। তারপর তাঁদের বিচ্ছেদও হয়। এতদিন পর সেই টাকা ফেরত দিতে প্রথম প্রেমকে খুঁজছেন ওই যুবক।

কথায় আছে অর্থ অনর্থের মূল। কিন্তু হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয়না, তেমনই সব মানুষও একরকম নন। এমনও মানুষ আছেন যাঁরা বিপদে সাহায্য পাওয়ার পর সাহায্যকারীকে ভোলেন না। বরং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকেন।

সালটা ১৯৯১। ২৩ বছর বয়সী লি-র সঙ্গে প্রথম দেখা হয়েছিল ২৫ বছরের মা-র। মা তখন বিবাহ বিচ্ছিন্না এক নারী এবং ১ সন্তানের জননী। একসাথে কাজ করতে গিয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হন লি ও মা। তারপর ২ জন একত্রবাস শুরু করেন।

দীর্ঘ ৮ বছর একসাথে থাকার পর লি-র বাবার কারণে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। লি-র বাবার ইচ্ছা ছিল ছেলে যাতে নিজের শহরেই স্থায়িভাবে থাকেন। লি-র বাবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তাঁরা বন্ধুত্বপূর্ণ রাস্তায় সম্পর্কটি শেষ করেছিলেন।

২০০১ সালে একটি ব্যবসা করার জন্যে লি-র কিছু টাকার দরকার হয়। লি সেকথা মা-কে জানালে তিনি নির্দ্বিধায় ১০ হাজার ইউয়ান দিয়ে দেন। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকার মতন। যা তখনকার বাজারদর হিসাবে অত্যন্ত বেশি ছিল। প্রতিষ্ঠিত হওয়ার পর লি টাকাটা ফেরত দিতে চান।

কিন্তু নিজের পুরনো ফোনটি হারিয়ে ফেলায় মা-র সাথে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তিনি স্থানীয় টিভি চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠানের বিষয়ে জানতে পারেন। ওই অনুষ্ঠানে সাধারণ মানুষের সমস্যার সমাধান দেওয়া হয়।

এটা জানার পর লি তাঁর প্রথম প্রেম মা-কে খুঁজে দেওয়ার জন্য চ্যানেলটির সাথে যোগাযোগ করেন। কারণ লি চান তাঁর সেই ধার নেওয়া টাকাটা মা-কে ফেরত দিতে।

মা-কে খোঁজার এই কাজে লি-র স্ত্রীও স্বামীকে সবরকম ভাবে সাহায্য করছেন। ঘটনাটি চিনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই লি-র প্রশংসা করেছেন। কেউ আবার এতে মা-এর অসুবিধা হতে পারে বলেও জানিয়েছেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026