সবথেকে দামি চা দা হং পাও, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বেশিরভাগ মানুষের সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না পেলে নাকি দিনটাই শুরু হয়না। এরপর তো সারাদিন কাজের ফাঁকে ফাঁকে বারবার চা চলতেই থাকে। বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে পাড়ার দোকানের আড্ডা, সব জায়গাতেই আসল রাজা হল চা।
শুধু ছোটখাটো জমায়েতই নয়, বরং দেশিয় থেকে আন্তর্জাতিক সবরকম ক্ষেত্রের যে কোনও গভীর আলোচনাই আবর্তিত হয় একটা চা চক্রকে কেন্দ্র করে।
চা প্রেমীরা সেরা জায়গা থেকে নিজেদের পছন্দের চা খুঁজে খুঁজে কেনেন। তার জন্য তাঁরা হাজার হাজার টাকা খরচ করতেও কার্পণ্য করেন না। সেরা চায়ের মূল্যও যে তেমনই হবে তা বলাই বাহুল্য। তা বলে কয়েক কোটি টাকা!
বিশ্বের সবচেয়ে দামি চা দা হং পাও। একে বলা হয় চায়ের রানি। এই চা চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতমালায় জন্মায়। এটি একটি বিরল ওলং চা। প্রাচীন চা গাছ থেকে সংগ্রহ করা হয় একে। তারপর ৩ বছরেরও বেশি সময় ধরে একে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়।
এর দাম এত বেশি যে একজন সাধারণ মানুষের পক্ষে এটি কেনার কথা ভাবাও অসম্ভব। দা হং পাও চায়ের প্রতি কেজির দাম ১০ লক্ষ ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা। এই চা খুবই বিরল প্রকৃতির এবং এর উৎপাদনও সীমিত হওয়ায় এর এত দাম।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…