চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক বৈঠক। তার আগে সাংবাদিক সম্মেলন। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত একগুচ্ছ সাংবাদিক। টিভি মিডিয়া থেকে সংবাদপত্র, সকলেরই প্রতিনিধি সেখানে হাজির। এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন আমেরিকান মাল্টিমিডিয়া টেলিভিশনের প্রতিনিধি ঝাং হুইজান। চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি-র সঙ্গে টাইআপ রয়েছে আমেরিকান মাল্টিমিডিয়া টেলিভিশনের। ঝাং প্রশ্ন শুরু করে চিনা সরকারের প্রশংসা করতে শুরু করেন। প্রশ্ন দীর্ঘ হতে থাকে। সকলেই অবাক। এ তো প্রশ্ন শেষ হওয়ার নামই নিচ্ছেনা! উত্তরও এতবড় হয়না, যত বড় প্রশ্ন হচ্ছে! বিরক্ত সকলেই হচ্ছিলেন। কিন্তু ঝাংয়ের পাশে দাঁড়ানো আর এক মহিলা সাংবাদিক লিয়াং জিয়াংগি বিরক্ত ছিলেন প্রশ্নের দৈর্ঘ্য নিয়ে।
৪০ সেকেন্ড পরও যখন প্রশ্ন থামল না তখন তিনি বিরক্তি মুখে না প্রকাশ করে অদ্ভুতভাবে চোখ ঘুরিয়ে প্রকাশ করলেন। আর সেই চোখ ঘোরানোর ছবি মুহুর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে চিনের ইন্টারনেট জগতে। চিনের বোধহয় কেউ বাকি নেই, যিনি এই ছবি দেখেননি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…