World

৩৩ সেকেন্ডে ১০টি রং, বিশ্বকে চমকে দিল এই তোতাপাখি

আপাতত সে পৃথিবী বিখ্যাত। হওয়ার কারণও রয়েছে। রং যে তার চোখে কীভাবে লেগে থাকে তার প্রমাণ পেলেন সকলে। যা করল তা এক কথায় অসামান্য।

চেহারায় সে ছোট। গায়ে তার রংয়ের মাখামাখি। সুন্দর সেই তোতাপাখি যে শুধু রূপে মুগ্ধ করে তা নয়, গুণেও মুগ্ধ করে। এমন গুণী তোতাপাখি তো সারা বিশ্বকে মুগ্ধ করবেই। সে যা করে দেখাল তা এক কথায় অবিশ্বাস্য।

সেই তোতাপাখিকে নিয়ে তার মনিব হাজির হয়েছিলেন একটি চৌকো বোর্ডের সামনে। যার একদিকে রাখা ছিল ১০টি রংয়ের ছোট ছোট বালতির মত।

পাখিটির মতই ছোট্ট সেই বালতিগুলি। প্রত্যেকটির রং আলাদা। এর ঠিক উল্টোদিকে রাখা ছিল ১০টি ওই একই রংয়ের স্ট্র বল। এবার শুরু হয় সময় গোনা। পাখিটিকে ছেড়ে দেওয়া হয় ওই চৌকো বোর্ডের ওপর।

পাখাটি সেখানে পা রেখে আর সময় নষ্ট করেনি। একটি করে রঙিন বল চঞ্চুতে তুলে আনে। আর ঠিক ওই রংয়ের বালতিতেই সেটা রেখে ফের ছুট দেয় উল্টো দিকে।

আবার অন্য একটি রংয়ের বল তুলে আনে। সঠিক রংয়ের বালতিতেই সেটা রাখে। এভাবে একটা একটা করে বল তুলে সেই বলের রংয়ের বালতিতেই সেটিকে রেখে দেয়। একটাও ভুল না করে। আর এই পুরো কাজটা সে সম্পূর্ণ করতে সময় নেয় মাত্র ৩৩.৫ সেকেন্ড।

এত ভাল রং বোঝা পাখি বিরল। এই তোতাপাখিটি তো আবার রেকর্ডও গড়েছে। কারণ এত কম সময়ে বিশ্বে আর কোনও পাখি রং চিনে দেখাতে পারেনি।

চিনের এই জিয়াওগুই নামে তোতাপাখিটি এখন অনেকের মন কেড়ে নিয়েছে। অবশ্য একদিনে তার এই ক্ষমতা তৈরি হয়নি। পাখিটি যখন খুব ছোট তখন থেকেই তার মনিব তাকে এই রং চেনার অনুশীলন করিয়েছিলেন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026