World

১৩ বছর ধরে আলো নেভান না দোকানের মালকিন, কারণটা মন ভাল করে দেবে

১৩ বছর আগেই এই দোকানটি তৈরি হয়েছিল। দোকানটি শুরুর ১ মাস পর থেকেই দোকানের আলো সর্বক্ষণ জ্বালিয়ে রাখেন দোকানের মালকিন।

সন্ধে নামার পর সেই যে দোকানের আলো জ্বলে ওঠে, তারপর থেকে তা আর নেভানো হয়না। দোকান বন্ধ হলে দোকানের মধ্যের আলো নিভলেও জ্বলতে থাকে দোকানের সামনের আলো। এর এভাবেই কেটে গেছে ১৩ বছর।

সারারাত দোকানের সামনে আলো জ্বলতে থাকে। বিদ্যুতের অপচয় তো! বিদ্যুতের বিলও তো বেশি গুনতে হবে! তা সত্ত্বেও কেন এই আলো জ্বালানো?

উত্তরটা অবশ্যই যে কোনও মানুষের মন ভাল করে দেবে। ওই মালকিন মহিলা তো এখন শহরে স্ট্রিট লাইট আন্টি নামে পরিচিত হয়ে গেছেন।

দোকানটি খোলা হয় ২০১২ সালে। দোকানটি খোলার পর দোকানে আসা কয়েকজন তরুণী দোকানের মালকিনকে জানান, কাজ থেকে বাড়ি ফিরতে রাত হয়ে গেলে তাঁর দোকানের আলো তাঁদের ভরসা দেয়। সাহস যোগায়। যে কোনও অঘটন থেকে বাঁচায়।

একথা শোনার পর ওই দোকানের মালকিন স্থির করেন রাতে বাড়ি ফেরা মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে তিনি দোকান বন্ধ হলেও দোকানের সামনের আলো জ্বালিয়ে রাখবেন। যা রাস্তা এবং ফুটপাথে গিয়ে পড়বে। সাহস যোগাবে অনেক রাতে বাড়ি ফেরা মহিলাদের।

তারপর থেকে ১৩ বছরে আর কখনও দোকানের সামনের আলো সূর্যের আলো ফোটার আগে নেভে না। তাঁর এই ভাবনার জন্য সর্বত্র ওই দোকানের মালকিন প্রশংসিত হন। চিনের হুনান প্রদেশের ওই মহিলার এই আলো জ্বেলে রাখার খবর সাউথ চায়না মর্নিং পোস্ট নামে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026