World

জঙ্গলে পরিণত হল একটা জলজ্যান্ত গ্রাম, কেন এ গ্রামের এমন দশা

এ এক আজব গ্রাম। ১৯৯০ সালেও এ গ্রামের প্রতিটি বাড়িতে মানুষ থাকতেন। গমগম করত চারধার। তারপর এমন কি হল যে এখন জনহীন হয়ে সবুজের দখলে চলে গেছে গ্রামটা?

অনেকে একে বলেন ভূতুড়ে গ্রাম। আসলে সেখানে মানুষের বাস নেই। একা পড়ে থাকে মানুষের বাসস্থান। গাছপালা ডালপালা মেলে আঁকড়ে ধরে ইটের দেওয়াল। হাঁক দিলেও কোনও মানুষের দেখা মেলেনা।

আচমকা এ গ্রামে নিয়ে গেলে কিন্তু চোখ জুড়িয়ে যেতে পারে। একের পর এক বাড়ি। পাকা বাড়ি। তবে অনেক ক্ষেত্রে টালির চাল। বাড়িগুলোর দেওয়াল ঘন সবুজ। রং নয়, প্রকৃতি আপন খেয়ালে বছরের পর বছর ধরে সেখানে গাছে গাছে সাজিয়ে ফেলেছে।

হঠাৎ দেখলে মনে হবে এ গ্রামে একটা দুটো দিন কাটিয়ে গেলে মন্দ হয়না। বাড়িগুলো যেন সবুজ গাছে সাজানো হয়েছে। এমনই পরিপাটি হয়ে সবুজে ঢেকেছে বাড়ির দেওয়াল।

তবে ফাঁকা আছে জানালা, দরজা। কিন্তু একজন মানুষও সেখানে থাকেন না। সেক্ষেত্রে সে গ্রামকে ভূতুড়ে না বলার কোনও কারণ নেই। কিন্তু এ গ্রামের এমন হাল আগে ছিলনা।

চিনের শেংশান দ্বীপে অবস্থিত এই গ্রামে একসময় অনেক মানুষের বাস ছিল। অধিকাংশ মানুষের পেশা ছিল মাছধরা। এটাই ছিল তাঁদের প্রধান জীবিকা। কিন্তু সময়ের হাত ধরে রোজগার কমতে থাকে।

গ্রামের মানুষ এক এক করে রোজগারের আশায় মৎস্যজীবীদের অন্য সব বড় গ্রামগুলিতে চলে যেতে থাকেন। এমন করে ১৯৯০ সালে এ গ্রাম প্রায় ফাঁকাই হয়ে যায়। ফাঁকা বাড়িগুলো কেবল পড়ে থাকে নিজেদের মত। যার দখল ক্রমশ চলে যায় প্রকৃতির হাতে।

এখন এ গ্রামে কেউ থাকেন না ঠিকই, তবে অনেক পর্যটক এখানে হাজির হন এই গ্রামের সারি দেওয়া বাড়ি ও তার গা জুড়ে সবুজের বাহার দেখতে। যা কোনও মানুষ সাজাননি। সাজিয়ে দিয়েছে খোদ প্রকৃতি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026