World

পেটে টুথব্রাশ নিয়ে ৫২ বছর কাটিয়ে দিলেন এক ব্যক্তি

মানুষের পেটের কাছে থাকা একাধিক শারীরিক অঙ্গের সঙ্গে সহবাস করল একটি টুথব্রাশ। তাও আবার ৫২ বছর। যা জানার পর অবাক সকলেই।

৫২ বছর কম কথা নয়। এই ৫২টা বছর ধরে তিনি পেটের মধ্যে বয়ে বেড়ালেন একটি টুথব্রাশ। তিনি স্বীকার করেছেন তাঁর যখন ১২ বছর বয়স তখন তিনি ব্রাশ করার সময় একটি টুথব্রাশ গিলে ফেলেন। কিন্তু বাবা মাকে বলতে পারেননি। বকুনি খাওয়ার ভয়ে এড়িয়ে যান টুথব্রাশ খাওয়ার কথা জানানো।

অবশ্য তার জন্য তাঁর কোনও সমস্যাও হয়নি। তাঁর ধারনা ছিল টুথব্রাশটা একটা সময় পেটে গলে যাবে। তারপর তা শরীর থেকে বেরিয়ে যাবে। একটা সময়ের পর তাঁর ধারনা হয় সেটা বেরিয়েও গেছে। জীবন চলতে থাকে। তিনিও সাধারণ জীবন যাপন করতে থাকেন।

তাঁর এখন বয়স ৬৪ বছর। এই বয়সে পৌঁছে তাঁর পেটব্যথা শুরু হয়। কেন এমন অসহ্য ব্যথা হচ্ছে তা জানতে তিনি চিকিৎসকের কাছে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা শুরু হয়।

আর তখনই চিকিৎসকেরা দেখতে পান তাঁর ক্ষুদ্রান্ত্রের একটি বাঁকের কাছে একটি টুথব্রাশ আটকে আছে! যা দেখে চিকিৎসকেরাও চমকে যান। তারপর সেটা নিয়ে কথা বলতে গিয়ে নতুন করে ধাক্কা খান এটা শুনে যে সেটা নাকি ৫২ বছর ধরে পেটেই রয়েছে!

এন্ডোস্কোপিক অপারেশন করে চিকিৎসকেরা টুথব্রাশটিকে ওই ব্যক্তির পেট থেকে বার করে আনেন। ৫২ বছর চিনের আনহুই প্রদেশের ওই বাসিন্দার পেটে বসবাস করার পর টুথব্রাশটি কিন্তু প্রায় একই রয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন টুথব্রাশটি একটি কোণায় এমনভাবে আটকে গিয়েছিল যে তার ফলে ওই ব্যক্তি কষ্টটা অনুভব করেননি। ওটা নড়াচড়া করলে যন্ত্রণা চরমে পৌঁছত। অন্ত্রের বড় ক্ষতি হতে পারত। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে এই কাহিনি প্রকাশিত হওয়ার পর বহু সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026