World

ভুল ভবিষ্যৎবাণী, মরলেন না বৃদ্ধা, ভাঙচুর ভবিষ্যৎবক্তার দোকানে

২০১৭ সালে তিনি নাকি গিয়েছিলেন এক ভবিষ্যৎবক্তার কাছে। ৭০ বছর বয়স তাঁর। ফলে মৃত্যু কবে সে প্রশ্নটাই ছিল প্রধান। ভবিষ্যৎবক্তা নাকি সে সময়ে তাঁকে স্পষ্ট জানিয়ে দেন ২০১৭-ই শেষ। ২০১৮ সাল আর দেখা হবে না ওই বৃদ্ধার। চিনের সিচুয়ান প্রদেশের মিয়াংইয়াংয়ের বাসিন্দা ওই বৃদ্ধা সেই ভবিষ্যৎ শুনে এসে ২০১৭ সালের প্রতিটি মুহুর্ত কাটাতে থাকেন দুশ্চিন্তায়। এই বুঝি তিনি মারা গেলেন! সেই আতঙ্ক তাঁকে তাড়া করে বেড়াত। যতই ২০১৮ এগিয়ে এসেছে ততই তাঁর ‘আসন্ন মৃত্যু’ নিয়ে স্নায়ুর চাপ বেড়েছে। কিন্তু ২০১৮ পড়ে যাওয়ার পরও বহাল তবিয়তে তিনি বেঁচে থাকায় প্রথমে খুশি হন বৃদ্ধা। হাঁফ ছেড়ে বাঁচেন। তারপর ঠিক করেন ভুলভাল ভবিষ্যৎ কথনের জন্য ভবিষ্যৎবক্তাকে উপযুক্ত শাস্তি দেবেন তিনি।

ওই ভবিষ্যতবাণীর জন্যই তো তাঁর ২০১৭ সালটা চরম উদ্বেগে কেটেছে। হালে তিনি ওই ভবিষ্যৎবক্তার দোকানে হানাও দেন। তারপর তুমুল ভাঙচুর চালান সেখানে। তছনছ করে দেন গোটা দোকান। পরে পুলিশি মধ্যস্থতায় অবস্থা আয়ত্তে আসে। বৃদ্ধা শান্ত হন। চিনা সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত এই খবর রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। লোকের মুখে মুখে ঘুরছে এই কাহিনি।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026