World

পেশিবহুল পুরুষদের দিকে তাকিয়ে থাকুন, অসুস্থ মহিলাকে চিকিৎসকের আজব পরামর্শ

রোগ সারাতে চিকিৎসক ওষুধ লিখে দেন। অনেক সময় কিছু ব্যায়ামও দেন। কিন্তু পেশিবহুল পুরুষদের দিকে চেয়ে থাকার পরামর্শ একেবারেই নতুন।

রোগ হলে চিকিৎসকের কাছে হাজির হন সকলে। চিকিৎসক রোগ কি বুঝে তা সারানোর ওষুধ দেন। এটাই চিরাচরিত প্রথা। এভাবেই চিকিৎসা চলছে। এক মহিলাও চিকিৎসকের কাছে হাজির হয়েছিলেন শারীরিক সমস্যা নিয়ে।

তাঁর প্রধান সমস্যা ছিল ২টি। একটি তিনি রক্তাল্পতায় ভুগছিলেন। অন্যটি হল তাঁর স্ফূর্তি ছিল তলানিতে। সারাদিনে এনার্জি কাজ করছিল না। স্ত্রীরোগ।

বিশেষজ্ঞ চিকিৎসক মহিলাকে পরীক্ষা করে ওষুধ দেওয়ার বদলে একটা পরামর্শ দিলেন। তাতেই নাকি তাঁর রোগ সারবে। এমনই মনে করছিলেন ওই চিকিৎসক।

রোগ সারাতে চিকিৎসক মহিলাকে জানান, তিনি যেন হুট হাট করে পুরুষদের প্রেমে না পড়ে যান। সেটা থেকে তাঁকে বিরত থাকতে হবে। মহিলার সমস্যার মূল কারণ তাঁর মানসিক চাপ। সেটা থেকে যদি তিনি নিজেকে বার করে আনতে পারেন তবে তাঁর রোগ সেরে যাবে।

আর সেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মহিলার উচিত পেশিবহুল পুরুষদের দিকে নিয়মিত তাকিয়ে থাকা। তাতে তাঁর মন ভাল হবে। ভিজুয়াল প্লেজার বা দেখার আনন্দ উপভোগ করতে পারবেন। যা তাঁর মস্তিষ্ক থেকে ক্ষরণ হওয়া ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেবে।

এটাই মহিলাকে ক্রমে সুস্থ করে তুলবে বলে মনে করেন ওই চিকিৎসক। চিনের শেনঝেন শহরের একটি হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই চিকিৎসকের আজব পরামর্শ সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026