World

গায়ে বড় দুর্গন্ধ, বিমানে ২ মহিলার গন্ধবিচার সামলাতে গিয়ে কামড় খেলেন বিমানকর্মী

বিমান তখনও ওড়েনি। এমন সময় এক মহিলা যাত্রী তাঁর পাশে বসা মহিলা যাত্রীর গায়ের দুর্গন্ধ নিয়ে অভিযোগ করেন। পাল্টা আসে অভিযোগ। শুরু হয় এক কাণ্ড।

বিমান যাত্রা শুরুর বেশ কিছুক্ষণ আগেই যাত্রীরা বিমানে উঠে যে যাঁর সিটে বসে পড়েন। এক্ষেত্রেও সেটাই হয়েছিল। ২ মহিলা পাশাপাশি বসেছিলেন। এমন সময় এক মহিলা পাশে বসা মহিলার গায়ে দুর্গন্ধ বলে অভিযোগ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।

যাঁর গায়ে দুর্গন্ধ বলে অভিযোগ উঠেছিল সেই মহিলাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা জানান যিনি অভিযোগ করছেন তিনি এত চড়া গন্ধের সুগন্ধি মেখে উঠেছেন যে তাঁর পাশে বসা যাচ্ছেনা।

২ মহিলার মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপর ক্রমে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ছুটে আসেন বিমানকর্মীরা। ২ জনকে ছাড়াতে বিমানকর্মীরা হিমসিম খেয়ে যান।

২ মহিলাকে ছাড়াতে যাওয়া এক বিমানকর্মীর হাতে কামড়েও দেন এক মহিলা। অবশেষে তাঁদের শান্ত করতে না পেরে বিমানকর্মীরা পুলিশে খবর দেন। সুরক্ষার কথা বিবেচনা করে বাকি যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। পুলিশ এসে ২ মহিলাকেই আটক করে।

এমন কাণ্ডে যাত্রীরাও হতচকিত হয়ে পড়েন। এদিকে অনেকে এসব কারণে তাঁদের দেরি হয়ে যাচ্ছে বলে অভিযোগও করেন। সত্যিই অনেকটা দেরি হয় বিমান ছাড়তে। এসব সমস্যা মিটিয়ে বিমান ঘণ্টা ২ পরে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।

ঘটনাটি ঘটেছে চিনের সেনঝেনে। ঘটনাটি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026