World

২০ ঘণ্টা টানা খেলে নড়াচড়ার ক্ষমতা হারালেন যুবক

খেলাধুলো করা স্বাস্থ্যের পক্ষে ভাল। তবে তা নেশায় পরিণত হলে হয়ে যেতে পারে বড়সড় সর্বনাশ। পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে খেলোয়াড়ের শরীরের অংশ। সে কথাই প্রমাণ করলেন ১ যুবক।

বসার আসন ছেড়ে নড়লেই সর্বনাশ। খেলায় গো হারান হেরে যাবেন তিনি। এই ভয়ে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও গেম খেলছিলেন ওই যুবক। চিনের ঝেজিয়াং প্রদেশে তাঁর বাড়ি। বাড়ির কাছে এক সাইবার ক্যাফেতে বসে ভিডিও গেমে ডুবে দিয়েছিলেন ওই যুবক। খেলায় এমন আসক্তি যে কখন গোটা ১টা দিন পেরিয়ে গেছে, খেয়াল করেননি তিনি। নাওয়া-খাওয়া ভুলে ২ হাতে গেমিং ডিভাইস ধরে খেলাতেই মগ্ন হয়েছিলেন ওই যুবক। এইভাবে পার হয়ে যায় ২০টা ঘণ্টা। একসময় টয়লেট করতে আসন ছেড়ে উঠতে যান ওই যুবক। কিন্তু কিছুতেই আসন ছেড়ে কোমর তুলতে পারেননি তিনি। ক্যাফেতেও লোকজন ছিল না সাহায্য পাওয়ার মত। যে যার কাজ মিটিয়ে ততক্ষণে বাড়ির দিকে রওনা দিয়েছেন।

ফ্যাসাদে পড়ে মুহুর্তে মুখ শুকিয়ে যায় যুবকের। তিনি বুঝতে পারেন, তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। ভয় পেয়ে বন্ধুদের ফোনে সমস্যার কথা জানান যুবক। ডাকা হয় অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। একটানা বসে ভিডিও গেম খেলেই যুবকের এই অবস্থা। সাফ জানিয়ে দেন চিকিৎসকেরা।

তবে এত বড় ক্ষতির পরেও খেলার আসক্তি কাটাতে পারেননি ওই যুবক। হাসপাতালে যাওয়ার আগে বন্ধুদের কাছে একটাই আবেদন ছিল তাঁর, বন্ধুরা যেন তাঁর অসমাপ্ত খেলা সম্পূর্ণ করে দেয়। খেলায় যেন কিছুতেই হারতে না হয় ওই যুবককে! শরীরের নিচের অংশে সাড়া নেই। তারপরেও খেলার প্রতি এমন ‘অস্বাভাবিক’ আসক্তি! অবাক বনে যান যুবকের বন্ধু ও বাকিরা।

News Desk

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026