World

টেবিলে ছড়ানো থরে থরে নোট, যত গুনতে পার তুলে নাও, কর্মীদের আহ্বান সংস্থার

লম্বা টেবিলে নোটের ছড়াছড়ি। থরে থরে নোট। এক সংস্থা তার কর্মীদের বোনাস দেওয়ার জন্য এভাবে নোট ছড়িয়ে দিল টেবিলে।

বছর শেষে কর্মীরা একটা বোনাস পান এই সংস্থায়। এমন বোনাস অনেক সংস্থাই দিয়ে থাকে। তারা কর্মীদের অ্যাকাউন্টে সেই বোনাস জমা করে দেয়। আবার অন্যভাবে অন্য উপায়েও বোনাস হয়।

কিন্তু টেবিলে টাকা ছড়িয়ে বোনাস বোধহয় কেউ কখনও দেখেননি। এমনই এক অভিনব বোনাস প্রদান করেছে একটি ক্রেন সংস্থা। একটি লম্বা টেবিলে থরে থরে নোট ছড়িয়ে আছে। কর্মীরা ২ ধারে দাঁড়িয়ে। কার কত বোনাস তার কোনও অঙ্ক স্থির করা নেই।

বরং কর্মীদের ওই নোট থেকে যতটা সম্ভব তুলে নিতে হবে। শর্ত একটাই। হাতে সময় পাবেন ১৫ মিনিট। আর সেই ১৫ মিনিটে ওই টেবিল থেকে তুলে যিনি যত নোট গুনতে পারবেন তিনি সেই টাকা বোনাস হিসাবে নিয়ে যাবেন।

১৫ মিনিট সময় আর যত নোট গুনতে পারবেন সেটাই পাবেন, এই শর্ত জানার পর কার্যত নোটের ওপর হামলে পড়েন কর্মীরা। এভাবেও যে বোনাস হতে পারে কোনও সংস্থায় তা অনেকের মতেই ভাবনার অতীত।

চিনের এই সংস্থাটি এভাবে বোনাস প্রদানের পর সে দেশেও এই বোনাস প্রদান নিয়ে হইচই পড়ে যায়। ১১ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৭০ কোটি টাকার মতন, তা ছড়ানো ছিল টেবিলে।

এদিকে এই ছবি ইন্টারনেটে দেখার পর মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। কারও মতে, এ এক অভিনব ভাবনা। কারও মতে এটা কর্মীদের অপমান করা। এমন নানা মত সামনে এলেও এই ঘটনা গোটা বিশ্বের মানুষকেই অবাক করেছে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026