World

কাজের সময় ঘুম, বোনাস কাটা গেল পুলিশ কুকুরের

কাজের মধ্যে ঘুমিয়ে পড়েছিল সে। এ অপরাধের শাস্তিও মিলল। চাকরি ক্ষেত্রে ঘুমিয়ে পড়ার মাশুল গুনতে হল এক পুলিশ কুকুরকে। বোনাস কাটা গেল তার।

খুব ছোট্ট বয়স থেকেই তার তালিম শুরু হয়েছিল। ২ মাস বয়স থেকেই বলা যায়। কয়েক মাসের মধ্যেই সে তার দক্ষতার পরিচয়ও দিয়ে দেয়। কম বয়স থেকে পুলিশ অ্যাকাডেমিতে চলে তার ট্রেনিং।

তাকে শেখানো হয় কীভাবে বিস্ফোরক খুঁজে বার করতে হয়। আর তা সে দারুণ দ্রুত শিখে নেয়। সে যে কত দ্রুত তার প্রশিক্ষণ রপ্ত করেছে তার প্রমাণও দেয়। এমনকি কয়েকটি অপারেশনে তাকে সঙ্গে নিয়ে সাফল্যও পায় পুলিশ।

এমন এক পুলিশ কুকুর তো পুলিশ বিভাগের চোখের মণি হয়ে উঠবেই। হয়েছিলও তাই। ছোট্ট বয়সেই সে হয়ে ওঠে সকলের প্রিয়। এমনকি বাৎসরিক ফল হিসাবে সে যে দারুণ কাজ করেছে তাও তাকে জানানো হয়।

কাজে এই বাৎসরিক দক্ষতার জন্য তাকে বোনাস দেওয়ার কথাও জানানো হয়। বোনাস হিসাবে তার প্রাপ্তি তালিকায় ছিল অনেক খেলনা ও স্ন্যাক্স।

কিন্তু স্ন্যাক্স বোনাস হিসাবে পেলেও তা তার প্রাপ্তি থেকে কেটে নেওয়া হয়। অর্থাৎ তা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এর কারণ ২টি।

একটি হল কাজের সময় ঘুমিয়ে পড়েছিল সে। এটা অপেশাদারিত্বের লক্ষ্মণ বলে চিহ্নিত হয়। দ্বিতীয় কারণ হল তার অবিবেচক প্রস্রাব। সে তার নিজের খাওয়ার বাটিতেই প্রস্রাব করে দিয়েছিল। এটাও ভাল চোখে নেওয়া হয়নি।

তাই তার শাস্তি হিসাবে তার বোনাসের স্ন্যাক্স কেটে নেওয়া হয়। কেবল দেওয়া হয় খেলনা। এই খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ফুজাই নামে চিনের এই পুলিশ কুকুরটি এখন ইন্টারনেট ছেয়ে আছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026