World

২০ বছর ধরে লুকিয়ে ছিল, যুবকের নাক থেকে যা বার হল তা দেখে তাজ্জব চিকিৎসকেরাও

২০ বছর ধরে নাকি তাঁর নাকের মধ্যে ওটা লুকিয়ে ছিল। অবশেষে তার খোঁজ মিলল। বারও হল। তবে যা বার হল তা দেখে তাজ্জব চিকিৎসকেরাও।

নাকে একটা সমস্যা কম বয়স থেকেই ছিল। হাঁচির সমস্যা ছিল। হাঁচি হত প্রায়ই। তার সঙ্গে নাক থেকে টানা জল গড়াত। যেমন ঠান্ডা লাগলে হয় তেমন। এই নিয়েই দিন কাটছিল। বলা ভাল বছর কাটছিল। তিনিও ক্রমশ বড় হচ্ছিলেন।

এইভাবে এখন তাঁর বয়স ২৩ বছর। এখন সমস্যাও সহ্যের সীমা ছাড়িয়েছে। প্রথমে কিছু পুরাতনি চিকিৎসা পদ্ধতি মেনে বিষয়টি সারানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

অগত্যা ওই যুবক হাজির হন হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা নাকের এন্ডোস্কোপি করেন। আর তাতেই তাঁরা দেখতে পান নাকের যে নালি রয়েছে তাতে কিছু একটা রয়েছে।

ওটা বার করতে হবে বলে স্থির করেন চিকিৎসকেরা। অবশেষে নাকে একটা অপারেশন করতে হয়। অপারেশন করার পর যা বেরিয়ে আসে তা দেখে তাজ্জব হয়ে যান চিকিৎসকেরা।

দেখা যায় একটি লুডো খেলার ছক্কা, যাকে ডাইস বলা হয়, সেটা আটকে ছিল নাকের একটা অংশে। ডাইসটি ২ সেন্টিমিটারের মত বড়। তার গায়ে শরীর থেকে নির্গত রস লেগে রয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়। যা রীতিমত হইচই ফেলে দেয়। চিকিৎসকেরা পরীক্ষা করে এটাও জানতে পারেন যে ডাইসটি ওই যুবকের বয়স যখন ৩ কি ৪ তখনই নাকে প্রবেশ করেছিল।

তারপর থেকে সেটি সেখানেই আটকে ছিল। তার জেরেই নাকের সমস্যা থেকে মুক্তি পাচ্ছিলেন না ওই যুবক। কীভাবে ওই ডাইস নাকে প্রবেশ করেছিল তা অবশ্য এখনও পরিস্কার নয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026