SciTech

৩ হাজার ৬০০ বছর পুরনো পনিরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

৩ হাজার ৬০০ বছর আগেও পনিরের প্রচলন ছিল। যার খোঁজ পাওয়া গিয়েছে উদ্ধার হওয়া একটি মমি-র গলার কাছে। তবে মমিটি মিশরের নয়।

একটি মমি অনেক কথা বলে দিয়ে গেল। বিশ্বকে এটাও জানান দিল যে ৩ হাজার ৬০০ বছর আগেও এ পৃথিবীর বুকে পনির খাওয়ার চল ছিল। তার মানে সে সময় দুগ্ধজাত খাদ্যের প্রচলনও ছিল। এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

একটি মমি উদ্ধারের পর তার গলার কাছে এবং আশপাশে পনির ছড়িয়ে থাকার নমুনা পাওয়া গিয়েছে। এ পর্যন্ত পড়ে যদি কারও মনে হয় যে তার মানে সে সময় মিশরে পনিরের চল ছিল, তাহলে ভুল হবে।

কারণ এ মমি মিশরে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছে চিনে। চিনের বিজ্ঞানীরা মমির গায়ে এই পনিরের হদিশ পেয়েছিলেন বছর ২০ আগেই।

তারপর তা পরীক্ষা করা শুরু হয়। অবশেষে সেটির ডিএনএ পরীক্ষার পর সেই নমুনায় প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার হাজার হাজার বছর ধরে বেড়ে ওঠার প্রমাণ পাওয়া গিয়েছে।

উত্তর পশ্চিম চিনের জিয়াওয়ে সমাধিস্থল থেকে উদ্ধার হওয়া এই মমির গলা ও মাথার কাছে এই পনিরের নমুনা দেখতে পান বিজ্ঞানীরা। বিষয়টি অবাক করা ছিল।

ব্রোঞ্জ যুগে এভাবে দুগ্ধজাত উপাদানের ব্যবহার যে ছিল তা বিজ্ঞানীদের চমকিত করে। তারপর তার পরীক্ষা শুরু হয়। চিনের ওই মমির আশপাশে পাওয়া পনিরই যে বিশ্বে এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো পনির তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।

এটা সকলের জানা যে মমি করে দেওয়া দেহের সঙ্গে তাঁর ব্যবহার করার জন্য নানা জিনিসপত্র, খাবার দিয়ে দেওয়া হত। বিশ্বাস করা হত যে সেই দেহ তার অন্য পারলৌকিক জীবনে তা ব্যবহার করবে।

যে মহিলার মমির আশপাশে ওই পনিরের নমুনা পাওয়া গিয়েছে তাঁর ক্ষেত্রেও সেটা ভেবেই পনির দেওয়া বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বজুড়ে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026