World

মুখে বসা মাছির জন্য নষ্ট হয়ে গেল চোখ

এ ঘটনা সকলকে ভয় পাইয়ে দিয়েছে। কারণ যা ঘটেছে তা যে কারও সঙ্গে ঘটতে পারে। দৈনন্দিন জীবনে ঘটা এমন ঘটনায় এই পরিণতি ভাবতেই পারছেন না কেউ।

মাছি তো বাড়িতে দেখতেই পাওয়া যায়। মশা, মাছি থেকে রেহাই আর কোন পরিবার পায়! মশা, মাছির সঙ্গেই কাটে জীবন। মশা মারতে যদিও বা মানুষ নানা উপায় অবলম্বন করেন, মাছি নিয়ে তেমন মাথাব্যথা কারও থাকেনা। বরং মাছি দেখলে উড়িয়ে দিয়ে ক্ষান্ত হন।

ওই ব্যক্তিরও মুখের সামনে একটি মাছি উড়ছিল। বিরক্ত করছিল। কয়েকবার তিনি উড়িয়েও দেন মাছিটাকে। কিন্তু নাছোড় মাছি ফের ফিরে আসে। এবার মাছিটি মুখের ওপর এসে বসে।

ওই ব্যক্তি এবার বিরক্ত হয়ে মাছিটি মুখে বসতেই সেটিকে শেষ করে দেন। একটা মাছির প্রাণ কাড়ার কথা মানুষের মনেও থাকেনা। কিন্তু ওই ব্যক্তির চোখে একটা জ্বালা শুরু হয়। যা বাড়তে থাকে। তিনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন। প্রাথমিকভাবে তাঁকে ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতে কোনও কাজ হচ্ছিল না। বরং যন্ত্রণা বাড়তেই থাকে।

একটা সময়ের পর তাঁকে ভাল করে পরীক্ষা করে চিকিৎসকেরা নিশ্চিত হন যে তাঁর চোখে এমনভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে যে সেই সংক্রমণ সারানোর উপায় নেই। তা বাড়তেই থাকবে।

এমনকি একটা সময় তা মস্তিষ্কে ছড়িয়ে পড়বে। যাতে তা চোখ থেকে অন্যত্র ছড়াতে না পারে সেজন্য তাঁর ডান চোখটি বাদ দিতে হবে বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। সেইমত তাঁর ডান চোখের আইবলটি বার করে নেওয়া হয়।

এই শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে চিনের শেনঝেন-এ। শেনঝেনের বাসিন্দা ওই ব্যক্তি যখন মাছিটি মুখে বসার পর শেষ করেন, তখনই তার থেকে কোনও রস চোখে এমনভাবে সংক্রমণ তৈরি করে যা সারানোর কোনও ওষুধই নেই।

যে মাছি থেকে এটা ঘটে সেটি প্রায় প্রতিটি বাড়িতেই একটু স্যাঁতস্যাঁতে জায়গায় উড়তে দেখা যায়। চিনের সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026