Lifestyle

এ বিয়ে ভুলতে পারবেননা অতিথিরা, সব সুবিধা সহ পকেট ভরল মোটা টাকায়

এমন এক বিয়েতে অতিথি হওয়াও যেন স্বপ্ন। বিয়েতে আসার খরচ তো হলই না, বরং এসেছেন বলে হাতে পেলেন মোটা টাকা।

বিয়েবাড়িতে নিমন্ত্রণ তো সকলেই পেয়েছেন। সেজেগুজে উপহার হাতে হাজিরও হয়েছেন। খাওয়াদাওয়া সেরে ফের বাড়ি। সব বিয়েবাড়ির কথা মনেও থাকেনা। কিন্তু এ এমন এক বিয়েবাড়ি যেখানে অতিথিরা কোনওদিন এই অভিজ্ঞতার কথা ভুলতে পারবেননা।

৫ দিনের জন্য তাঁদের এই বিয়েতে নিমন্ত্রণ ছিল। যাঁরা আশপাশে ছিলেন তাঁরা বাদে যাঁরা এসেছেন তাঁদের বিমানে করে নিয়ে আসা হয় বিয়েতে। প্রত্যেক অতিথির জন্য থাকার ব্যবস্থা হয় পাঁচতারা হোটেলে।

হোটেল থেকে বেরিয়ে যে বিয়ের অনুষ্ঠানস্থলে হাজির হবেন, তারজন্য সারি দিয়ে দাঁড়িয়েছিল রোলস-রয়েস বা বেন্টলে-র মত বিলাসবহুল গাড়ি। যাতে চড়ে অতিথিরা বিয়ের অনুষ্ঠানে হাজির হন।

অনুষ্ঠানস্থল তো চোখ ধাঁধানো ছিলই। যেমন ছিল অপরূপ সাজে সাজানো, তেমনই ছিল এলাহি খাবারের বন্দোবস্ত। এমন সাজ যে চোখ সরানো মুশকিল।

চিনে হওয়া এই বিয়ে কার্যত ইন্টারনেটে ঝড় তুলেছে। দানা চ্যাং নামে এক ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এই বিয়ের ছবি সোশ্যাল সাইটে তুলে ধরতেই তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এ বিয়েতে আসা অতিথিদের পকেট থেকে একটাকাও খরচ তো হয়ইনি, বরং বিয়েতে আগত অতিথিদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে লাল প্যাকেট যাতে ৮০০ ডলার করে রাখা ছিল। ভারতীয় মুদ্রায় যা ৬৬ হাজার টাকার আশপাশে।

এমনকি বিয়ের শেষে সকলে যাতে বাড়ি ফিরতে পারেন সেজন্য বিমানের টিকিটও কেটে দেওয়া হয় বরবধূর পরিবারের তরফ থেকে। অনেকে মজা করে এই পরিবারকে চিনের আম্বানি বলে সম্বোধন করছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026