World

পাতে নড়ে উঠল মাছ ভাজা, আঁতকে উঠলেন ক্রেতা

মনে করুন, আপনি মাছ খেতে বসেছেন। খাবার টেবিলে থরে থরে সাজানো ভাজা মাছ। জিভে জল, হাত করছে নিশপিশ। ভাজা মাছ তুলে তাতে কামড় বসানোয় খুব বেশি দেরি নেই। এমন সময় হঠাৎ একটা ভাজা মাছ উঠল নড়ে। তীব্র যন্ত্রণায় তার শরীর মুচরে মুচরে উঠছে। ভাবছেন গাঁজাখুরি গল্প আর কি? তাহলে ভুলটা ভেঙ্গে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পের কাদম্বিনীর কথা মনে পড়ে? কাদম্বিনী দ্বিতীয়বার সত্যি সত্যি মারা গিয়ে প্রমাণ করেছিল সে মরেনি। চিনের হুনান প্রদেশের হেংইয়াং এলাকার এক রেস্তোরাঁর মাছও সেই কথাই যেন প্রমাণ করল।

গনগনে আগুনের তাপে তপ্ত তেলে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরও কিছু সময়ের জন্য পুনর্জীবন পেয়েছিল সে। যার ফলে মাছের পেটের কাছটা দু ফাঁক হয়ে যেতে দেখা যায়। এমন ভৌতিক কাণ্ড দেখে আতঙ্কে তখন চিৎকার জুড়ে দিয়েছেন রেস্তোরাঁয় উপস্থিত এক মহিলা। ২০১৭-র ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় ভাজা মাছের জ্যান্ত হয়ে ওঠার সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই দেখা দেয় চাঞ্চল্য। জীবিত অবস্থায় মাছ ভাজার নিষ্ঠুর পন্থা নিয়ে অনেকেই সমালোচনায় মুখর হয়ে ওঠেন। মাছগুলোকে আগে মেরে কেন তারপর ভাজা হল না? সেই প্রশ্নও তোলেন অনেকে।

আসলে জীবিত মাছটিকে ভালো করে ভাজা হয়নি। যার জন্য ক্রেতার পেটে যাওয়ার আগে পর্যন্ত অর্ধ-মৃত মাছটির স্নায়ু সক্রিয় ছিল। এরফলেই ঘটে বিপত্তি। পরে অবশ্য রেস্তোরাঁর কর্মচারিরা আশ্বস্ত করেন ক্রেতাকে। ৫ মিনিট পরেই আবার ভালো করে জমিয়ে মাছ ভেজে উপস্থাপন করা হয় মৎস্যলোভী ক্রেতার সামনে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026