World

মনিবের বাড়িতেই আগুন লাগিয়ে দিল পোষা বেড়াল

মনিবের বাড়িতেই আগুন লাগিয়ে দিল একটা বেড়াল। এমন ঘটনায় রীতিমত হইচই পড়ে গেছে। কীভাবে তা সম্ভব হল সেটাই জানতে চাইছেন সকলে।

বেড়ালটা তার নিজের বাড়িতেই ছিল। নিজের বাড়ি বলতে তার মনিবের বাড়ি। সেখানেই খেলা করছিল সে। মনিব সে সময় বাড়িতে ছিলেননা। তিনি একটি ফোন পান। সেই ফোনে ওই মহিলাকে জানানো হয় তাঁর বাড়ি দাউদাউ করে জ্বলছে।

সব ফেলে তিনি দ্রুত ছুটে আসেন সেখানে। দেখেন বাড়িতে আগুন জ্বলছে। দমকলের তরফ থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে। দমকলবাহিনীর সদস্যরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘরে ঢুকে একটি কোণা থেকে বেড়ালটিকে উদ্ধারও করেন তাঁরা। সোনালি লোমের বেড়ালটির সারা গা তখন ছাইয়ে মুড়ে গেছে। তবে তার কোনও ক্ষতি হয়নি। আগুন তার কোনও ক্ষতি করেনি।

পরে ওই মহিলা ঘরে ঢুকে বুঝতে পারেন যে বেড়ালটি খেলা করতে করতে রান্নাঘরে ঢুকে পড়েছিল। তারপর কোনওভাবে সে পৌঁছে যায় ইন্ডাকশন কুকারের কাছে। সেখানে পৌঁছে ইন্ডাকশন কুকারটি জ্বালিয়ে ফেলে সে। যা থেকে ক্রমে আগুন ছড়িয়ে পড়ে।

অবশ্যই আচমকা হয়ে যাওয়া ঘটনা। বেড়ালের এতে দোষ নেই। তবে এই আগুনে মহিলার প্রায় ১২ লক্ষ টাকার মত সম্পত্তির ক্ষতি হয়ে গেছে।

প্রথমে পুরো দোষ বেড়ালের ঘাড়ে চাপালেও পরে ওই মহিলা জানান, তাঁরও উচিত ছিল রান্নাঘরের সব সুইচ বন্ধ রাখা। ঘটনাটি ঘটেছে চিনের সিচুয়ান প্রদেশে। ঘটনাটি কিন্তু চাপা থাকেনি। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026