ছিল পাইপ লিক করা জল, হয়ে গেল তুষারের ঝর্না। না এ কোনও ভানুমতীর খেল নয়। বরং প্রকৃতি-ইঞ্জিনিয়ারের তৈরি অসাধারণ স্থাপত্যশৈলী বলা যেতে পারে। চিনের একটি পাঁচতলা বাড়ির গা থেকে জমাটবাঁধা বরফের ঝর্না দেখে তাজ্জব স্থানীয় বাসিন্দারাও।
চিনের লিয়াওনিং প্রদেশের আনশান অঞ্চলের ঐ পরিত্যক্ত বাড়ির ঝুলবারান্দা থেকে গত অক্টোবর মাস থেকে অঝোরে জল পড়ে যাচ্ছিল বলে জানা গেছে। যা রীতিমত বিরক্তির কারণ হয়ে উঠেছিল আশপাশের বাসিন্দাদের কাছে। কিন্তু শীত পরতেই বদলে গেল ছবিটা। রাতারাতি আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের ছোঁয়ায় যেন জলের ঝর্না হয়ে গেল শ্বেতশুভ্র তুষার প্রপাত। ১০ মিটার লম্বা সেই ঝর্না অবশ্য স্থির।
অপূর্ব প্রাকৃতিক সেই স্থাপত্য নিয়ে আপাতত ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। বরফের চাদরে মানুষের ছবি তোলার হিড়িক দেখার মত। সোশ্যাল মিডিয়ায় সেই প্রাকৃতিক ঝর্নার ছবি প্রকাশ্যে আসতেই এতদিন অবহেলা পেয়ে আসা বাড়িটি পর্যটকদের কাছে রীতিমত দর্শনীয় স্থান হয়ে উঠেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…