World

এগুলো পাহাড়, দেখে মনে হবে খাড়াই স্তম্ভ, বিশ্বে একটিমাত্র জায়গায় এর দেখা মেলে

পাহাড় কেমন দেখতে হয় তা সকলের জানা। তাই এগুলোকে পাহাড় বললে অনেকেই মেনে নিতে চাইবেন না। কিন্তু এগুলোও আর পাঁচটা পাহাড়ের মতই পাহাড়।

পাহাড় মানেই এক সুউচ্চ প্রস্তরস্তূপ। যার মাথায় রয়েছে চূড়া। তারপর চারধার ধরে ক্রমশ ঢালু হয়ে নেমে এসেছে সমতলে। পৃথিবীর যে প্রান্তেই যাওয়া যায় পাহাড় এমনই। কিছুক্ষেত্রে মালভূমির মত হয়ে এক বিশাল এলাকা ধরে ওঠে পাহাড়। কিন্তু কোনও স্থাপত্যে ব্যবহার হওয়া স্তম্ভের মত পাহাড় কেউ দেখেছেন কি?

দেখেছেন কিছু মানুষ। কারণ বিশ্বের একটি জায়গায় এমন পাহাড় দেখতে পাওয়া যায়, যাকে দেখে মনে হতেই পারে পাথরের বিশাল উঁচু উঁচু সব স্তম্ভ। তবে পাহাড় নয়।

কিন্তু বাস্তব হল সেগুলো পাহাড়ই। এক জঙ্গলাকীর্ণ স্থানে এমন অগুন্তি পাহাড় রয়েছে একই জায়গা জুড়ে। যেখানে যেদিকেই তাকানো যায়, স্তম্ভের মত পাহাড় একে অপরের থেকে সামান্য দূরে দূরে দাঁড়িয়ে আছে।

চিনের হুনান প্রদেশের ঝাংঝিয়াজি নামে একটি জায়গা রয়েছে যেখানে অবাক করে দেওয়া এমন পাহাড় সারি দিয়ে ছড়িয়ে আছে। এমনও যে পাহাড় হতে পারে তা এখানে না গেলে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

এই পাহাড়ের আসল রূপ কিন্তু সবচেয়ে সুন্দর করে ধরা দেয় আকাশ থেকে। অর্থাৎ হেলিকপ্টার থেকে বা আরও অনেক উঁচু কোনও স্থান থেকে নিচের দিকে চেয়ে এই পাহাড়সারি দেখলে যে কোনও মানুষ চোখ ফেরাতে পারবেননা।

এই পাহাড়গুলি যেখানে অবস্থিত সেখানটা বড়ই দুর্গম। তাই প্রতিটি পাহাড়ের কাছে গিয়ে গিয়ে দেখাটা একটু শক্ত। তাই উপর থেকে এ দৃশ্য সবচেয়ে সুন্দর করে ধরা পড়ে চোখে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026