World

প্রকৃতির অদ্ভুত খেলা, রেড বিচ-এ যতদূর দেখা যায় শুধু লাল আর লাল

নাম রেড বিচ। অপরূপ এক জায়গা। যেখানকার লাল রংয়ের অপার সম্ভার চোখ জুড়িয়ে দেয়। এমন লাল বিচ পৃথিবীর আর কোথাও নেই।

চারধারে শুধু লাল আর লাল। চারদিক লালে ভেসে যাচ্ছে। প্রকৃতি যেন এখানে অকৃপণ হাতে লাল রং ঢেলে দিয়েছে। প্যালেটের সব লালটুকু ঢেলে তৈরি হয়েছে এক অপরূপ ক্যানভাস। যার দিকে একবার চেয়ে থাকলে আর চোখ ফেরানো যায়না। এর নাম রেড বিচ।

মূলত সমুদ্রের জোয়ারের জল এখানে এই জলাভূমির সৃষ্টি করেছে। যা বহুদূর পর্যন্ত বিস্তৃত। বছরের নানা সময় এখানে পর্যটকের ভিড় জমে। সবচেয়ে বেশি ভিড় হয় সেপ্টেম্বর, অক্টোবর মাসে।

সে সময় লাল যেন আরও লাল হয়ে ওঠে। তবে লালের দেখা বছরের অন্য সময়ও দিব্যি পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন এই অপার দিগন্তবিস্তৃত লাল রং তৈরি হয় সুয়েডা সালসা গাছের জন্য। এর লাল রং পুরো এলাকা লাল করে রাখে। মাঝে মাঝে বয়ে যায় নানা নদীর মত জল।

বলা হয় এ জমিতে ক্ষারের পরিমাণ বেশি। আর এই সুয়েডা সালসা গাছ পৃথিবীর গুটিকয়েক সেই গাছের তালিকায় পড়ে যারা ক্ষার জাতীয় মাটিতে দিব্যি বড় হয়ে ওঠে।

এই রেড বিচ কিন্তু শুধুই তার এই অনন্ত লালের জন্য বিখ্যাত নয়। এখানে প্রচুর ধরনের পাখির দেখা মেলে। এখানে পৌঁছলেই কানে বাজে পাখির কলতান। কিছু চেনা। কিছু অচেনা। তবে কত যে রংয়ের পাখি এখানে ওড়ে তা গুনে শেষ করার নয়।

ইকো ট্যুরিজমের এক প্রকৃত উদাহরণ হল এই রেড বিচ। চিনের পানজিন নামে জায়গায় রয়েছে এই রেড বিচ। পৃথিবীর আর কোথাও এমন রেড বিচের দেখা মেলেনা। তাই বহু বিদেশি পর্যটকও ছুটে আসেন এখানে এই লালে চোখ জুড়িয়ে জীবন সার্থক করতে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026