World

১৪০ বছরে এমন বৃষ্টি দেখেনি এ শহর

১৪০ বছরের রেকর্ড বলছে এমন বৃষ্টি এ শহরে তার মধ্যে কখনও হয়নি। কিন্তু এবার সেই বৃষ্টিই প্রত্যক্ষ করতে হল শহরবাসীকে।

১৪০ বছরে এমন বৃষ্টি দেখেনি বলে বলা হলেও সেটা ১৪০ বছরের বেশিও হতে পারে। এমনকি এমন বৃষ্টি আগে কখনও না হয়েও থাকতে পারে। কারণ বৃষ্টির যে রেকর্ড রাখা হয় তা গত ১৪০ বছরের খতিয়ান সংরক্ষণ করেছে। তার আগের পরিসংখ্যানের কোনও উল্লেখ সেখানে নেই। তার আগে এ রেকর্ড রাখার ব্যবস্থাই ছিলনা।

কিন্তু ১৪০ বছরে যে রেকর্ড রাখা রয়েছে তাতে এই প্রায় দেড়শো বছরের সময়কালে এমন বৃষ্টি শহর কখনও দেখেনি। বৃষ্টিটা শুরু হয়েছিল গত ২৯ জুলাই থেকে। আর তা অনেকটাই ধরেছে বুধবার অর্থাৎ ২ অগাস্ট সকাল ৭টায়।

তাই এই সময়কালের মোট বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে। যাতে দেখা গেছে মোট বৃষ্টি হয়েছে ৭৪৪ মিলিমিটার। এটা এর আগে চিনের রাজধানী শহর বেজিং দেখেনি।

টাইফুন দকসুরি চিনের উপকূলে আছড়ে পড়ার পর তার তাণ্ডবেই এই বৃষ্টিপাত বলে জানা গিয়েছে। যা একটানা চলতেই থেকেছে। এভাবে একটানা বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ে। মৃত্যু হয়েছে ১১ জনের। অনেকেই প্রবল বৃষ্টির জেরে আতান্তরে পড়েন।

দকসুরির জেরে টানা বৃষ্টি শুরুর পর লাল সতর্কতা জারিও করে বেজিং প্রশাসন। শহরে বিশেষ সতর্কতা নেওয়া হয়। বন্যা নিয়ন্ত্রণ ও যাবতীয় পরিষেবা অক্ষুণ্ণ রাখতে প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করে।

তবে ২ বুধবার সেই সতর্কতা তুলে নেওয়া হয়। বৃষ্টি কমে আসায় ফুঁসতে থাকা নদীগুলিও এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026