World

নিরামিষভোজী প্রার্থী চাই, চাকরির বিজ্ঞাপন দেখে চক্ষু চড়কগাছ

চাকরির বিজ্ঞাপনে তো অনেকেই নজর রাখেন। বহু চাকরি প্রার্থীই এখন হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়ান। তা বলে তাঁকে নিরামিষভোজী হতে হবে। এ কেমন বিজ্ঞাপন।

ভারত তো বটেই, বিশ্বজুড়েই চাকরির বিজ্ঞাপন বার হয়। লক্ষ লক্ষ বিজ্ঞাপন। নানা ধরনের কাজ। চাকরি প্রার্থীরা সেসব বিজ্ঞাপনে নজর রাখেন। তাঁর করার মত হলেই সেখানে ছোটেন যদি চাকরিটা হয়ে যায়!

এভাবে বিজ্ঞাপন খুঁজতে খুঁজতেই প্রথম নজরে পড়ে এই চাকরির বিজ্ঞাপনটির দিকে। যা দেখার পর অনেক চাকরি প্রার্থীই একাধিকবার বিজ্ঞাপনটি পড়ে দেখেন। যা পড়ছেন তা সত্যি কিনা তা জানার চেষ্টা করেন।

এমনও বিজ্ঞাপন কোনও সংস্থা দেয় নাকি! অনেকেই বিশ্বাস করতে পারেননি। বিজ্ঞাপনে সাফ জানানো হয় চাকরি পাওয়ার প্রথম শর্তই হল প্রার্থীকে নিরামিষভোজী হতে হবে। সেই সঙ্গে তাঁর মদ্যপান বা ধূমপানের অভ্যাস থাকলে চলবে না।

চাকরি দেওয়ার সঙ্গে কারও ব্যক্তিগত পছন্দের কি সম্পর্ক তা বুঝে উঠতে পারেননি অনেকেই। এই বিজ্ঞাপন কিন্তু ভারতের কোনও সংস্থা দেয়নি। দিয়েছে চিনের একটি সংস্থা। তারাই এমন প্রার্থী চাইছে। যা দেখে অনেক চাকরি প্রার্থীই পিছু হটেছেন।

যদিও চিনের মানুষ আমিষ খেতেই পছন্দ করেন। সেই দেশে এমন নিরামিষভোজী হতে হবে বলে বিজ্ঞাপন কেন? সংস্থার প্রধানদের মতে, যিনি আমিষ খান তিনি প্রাণি হত্যা করছেন। ফলে তাঁর মধ্যে মায়া মমতা জাতীয় মানসিকতা থাকেনা।

ওই সংস্থার বিজ্ঞাপন দেশের সীমা ছাড়িয়ে হুহু করে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে বৈদ্যুতিন সংস্থার এই বিজ্ঞাপন এখন গোটা বিশ্বে চর্চায় উঠে এসেছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026