আগুন, প্রতীকী ছবি
ঘরে ইঁদুরের উৎপাত বেড়ে গেলে কেউ বিষ খাইয়ে তাদের নির্মূল করে। কেউবা তাদের পিটিয়ে মারে। আবার কেউ ফাঁদ পেতে ইঁদুর ধরে তাদের বিদায় করে। ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে তাকে মদ খাইয়ে জ্যান্ত জ্বালিয়ে মারার কাজ কেউ করেন না। ইঁদুর চোরকে উচিত শাস্তি দিতে এমন নৃশংসতার পথ বেছে নিলেন চিনের শি নামে এক যুবক। ইঁদুরটির অপরাধ ছিল সে খিদের জ্বালায় শিয়ের পাউরুটি খেয়ে নিত। ইঁদুরের সেই দুঃসাহস মানতে পারেননি শি। মনের রাগ মেটাতে তাই তিনি বেছে নেন প্রতিহিংসা চরিতার্থ করার বিকৃত পথ।
চিনের ইউনান প্রদেশের মাগুয়ান অঞ্চলের বাসিন্দা শি কয়েকদিন তক্কে তক্কে থাকার পর পাউরুটি চোরকে ধরে ফেলেন। এরপর ইঁদুরটির চার পা জালের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলেন তিনি। যাতে সে কোনওমতে পালাতে না পারে। এরপর ইঁদুরটিকে জোর করে মদ খাইয়ে দেন শি। তখন প্রাণ বাঁচাতে রীতিমত ছটফট করছে ইঁদুরটি।
ইঁদুরটির সামনে পাউরুটির টুকরো রেখে তাকে ভেংচি কাটতে থাকেন শি। এরপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পুড়ে মরার জন্য। ইঁদুরদাহের পুরো বিষয়টি আবার ভিডিও রেকর্ড করে রাখেন ওই ব্যক্তি। পরে সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই ইঁদুর নিধনের ছবিসহ ভিডিও পোস্ট করেন শি।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…