SciTech

যে কোনও কাটা ছেঁড়া ঠিক করে দেবে একটা পেন, যার কালিতেই ম্যাজিক

পেন দিয়ে লেখা হয়। পেন দিয়ে যে কাটা ছেঁড়াও ঠিক হয় তা এবার দেখিয়ে দিলেন বিজ্ঞানীরা। এবার এক ম্যাজিক পেন তৈরি করলেন তাঁরা।

পেন কথাটা শুনলেই লেখার কথা মনে পড়ে। কারণ পেন মানেই তো লেখা। কিন্তু পেন মানে যে অন্য কিছুও হতে পারে, তাও আবার যে কোনও কাটা ছেঁড়ার চিকিৎসা তা কে জানত! এবার কিন্তু সেটাই হল।

পেন দিয়ে কাটা ছেঁড়া সারানোর পথ দেখালেন বিজ্ঞানীরা। কীভাবে? মানুষের যখন কেটে বা ছড়ে যায়, সে যত বড় বা ছোট কাটাই হোক না কেন, দেহের রোগ প্রতিরোধকারী শক্তি সেখানে দ্রুত কাজ শুরু করে। আর কাটা অংশের মেরামতির কাজ শুরু করে শরীরের কনস্ট্রাকশন ক্রু।

এই কনস্ট্রাকশন ক্রু ছিঁড়ে যাওয়া শিরা উপশিরা সারানোর কাজ শুরু করে। কাটার পর যেসব উপায় অবলম্বন করা হয় তা এই কনস্ট্রাকশন ক্রুকে তার কাজ দ্রুত করতে সাহায্য করে মাত্র। কাটা অংশ সারাতে পারেনা। যেমন অ্যান্টিবায়োটিক খাওয়া হয় যাতে কাটা অংশে সংক্রমণ না হয়। ব্যান্ডেজ বা স্টিচ করা হয় যাতে রক্তপাত বেশি না হয়।

এবার দেহের এই কনস্ট্রাকশন ক্রু-র কাজ আরও সহজ করতে চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি থ্রিডি প্রিন্টিং পেন আবিষ্কার করেছেন। যা দিয়ে একটি জেল জাতীয় কালি বার হয়ে কাটা অংশে ছড়িয়ে পড়ে।

এই জেল জাতীয় কালি কাটা অংশে লাগার ৩ মিনিটের মধ্যে সেখানে একটি আস্তরণ পড়ে যায়। এটি টিস্যু মেরামতির কাজ দ্রুত করতে থাকে।

কাটা যত বড়ই হোক, বিজ্ঞানীদের দাবি তাঁদের এই বিশেষ পেন ও তার হাইড্রোজেল কালি ১২ দিনের মধ্যে কাটা অংশ সম্পূর্ণ সারিয়ে ফেলতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026