Lifestyle

মনের মানুষ দূরে থাকলেও চুমু খেতে সমস্যা নেই, তৈরি হল যন্ত্র

২ জনের দুজনকে চুম্বন করতে মুখোমুখি হতে হবে এমন কোনও প্রয়োজন আর রইল না। তৈরি হল চুম্বনের যন্ত্র। যা দিয়ে একে অপরকে চুম্বন করা যাবে।

দুনিয়া ক্রমশ ভার্চুয়াল হয়ে পড়ছে। ২ জন মানুষের একান্ত ব্যক্তিগত চুম্বনও এবার মোবাইল ও যন্ত্র দিয়ে হয়ে যাচ্ছে। এজন্য তাঁদের একে অপরের কাছে থাকার প্রয়োজন পড়ছে না। ঠোঁটে ঠোঁট স্পর্শ করানোরও দরকার পড়ছে না।

চিনের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে এমন এক মেশিন আবিষ্কার করেছেন যা দিয়ে ২ জন মানুষ একে অপরের থেকে অনেক দূরে থেকেও একে অপরকে চুম্বন করতে পারবেন।

মেশিনটি মোবাইল অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত হবে। মেশিনটি ২ জনের কাছেই থাকতে হবে। অ্যাপ দ্বারা ২ প্রান্তে তাঁরা সক্রিয় হবেন। তারপর নিজেদের সঙ্গে থাকা যন্ত্রের ঠোঁটের মত অংশে ঠোঁট রাখলে ও চুম্বন করলে অন্য প্রান্তে থাকা যন্ত্র বুঝতে পারবে কতটা চাপ এবং উষ্ণতা রয়েছে সেই চুম্বনে।

সেটাই অন্য প্রান্তে থাকা মানুষটির হাতে থাকা যন্ত্রে থাকা কৃত্রিম ঠোঁটে প্রকাশ পাবে। যা সেই প্রান্তের মানুষটিকে অপর প্রান্তে থাকা মানুষটির চুম্বনের স্পর্শ দেবে। ঠিক যেভাবে ওই প্রান্তে মেশিনে চুম্বন করা হয়েছিল ঠিক সেভাবেই তা পৌঁছে যাবে এই প্রান্তের মানুষটির ঠোঁটে।

যন্ত্রটির ইতিমধ্যেই পেটেন্ট নিয়ে ফেলেছেন ওই ছাত্ররা। মূলত প্রেমিক প্রেমিকাদের কথা বলা হলেও এই চুম্বনের মেশিন সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।

যাঁরা একে অপরের থেকে দূরে থাকেন তাঁদের এই স্পর্শ হয়তো অন্য অনুভূতি দিতে পারে। যন্ত্রটি নিয়ে বিশ্বজুড়েই চর্চা শুরু হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026