SciTech

একের পর এক বন্যার জের, মঙ্গলের মাটির তলায় চমকে দেওয়া স্তর

লাল গ্রহকে চিনতে, তার সম্বন্ধে আরও জানতে বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তারই হাত ধরে এবার মঙ্গলের মাটিতে মিলল নতুন খোঁজ।

মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা মুহুর্তের জন্যও থামছে না। এবার সেই গবেষণায় নাসার যানের পাশাপাশি চিনের যান ঝুরং এক চমকপ্রদ তথ্য সামনে আনল। মঙ্গলের যানটি মঙ্গলের মাটিতে নেমে গবেষণার কাজ শুরু করেছে।

যানটি থেকে বার হচ্ছে ২ ধরনের রাডার তরঙ্গ। একটি লোয়ার ফ্রিকোয়েন্সি। যা মাটির অনেক তলায় পৌঁছে যাচ্ছে। ৮০ মিটার নিচে পর্যন্ত তার পৌঁছনোর ক্ষমতা।

অন্যটি হায়ার ফ্রিকোয়েন্সি। যা মাটির কেবল সাড়ে ৪ মিটার নিচ পর্যন্ত পৌঁছতে সক্ষম। এই তরঙ্গগুলি মাটির তলার স্তর সম্বন্ধে যে তথ্য সামনে আনছে তা বেশ চমকপ্রদ।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, মঙ্গলের মাটির তলায় যেভাবে স্তরবিন্যাস নজরে পড়ছে তাতে এটা পরিস্কার যে এক সময় মঙ্গলে একের পর এক বন্যা হত। সে সময় মঙ্গলে প্রচুর জল ছিল।

সেই বন্যার ফলে এক এক করে নতুন স্তর পড়েছে মাটিতে। আর তা একটার ওপর আর একটা চেপেছে। যদিও এখন মঙ্গলে জল নেই। তবে এটাও বিজ্ঞানীরা জানাচ্ছেন যে মাটির স্তরে অনেক উঁচু নিচু ভাবও রয়েছে।

একসময় যখন মঙ্গল শুকিয়ে যায় তখন যে ক্রেটারগুলি সৃষ্টি হয় সেগুলি আবার শুকনো বালি জাতীয় ধুলোর স্তরের তলায় হারিয়ে যেতে থাকে। ফলে তা দিয়েও স্তর তৈরি হতে থাকে।

যা চাপা পড়তে থাকে সময়ের সঙ্গে। হারিয়ে যেতে থাকে মাটির তলায়। এভাবে মঙ্গলের মাটির তলায় জটিল স্তরবিন্যাসের খোঁজ পেয়েছে চিনের রোভার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026