SciTech

মরুভূমিতে হারিয়ে যাওয়া হ্রদ, উদ্ধার ১২ কোটি বছরের পুরনো ডিম

কেটে গেছে ১২ কোটি বছর। অথচ ডিমগুলোর অনেকগুলোই আজও অবিকৃত রয়ে গেছে। প্রাগৈতিহাসিক যুগের উড়ন্ত সরীসৃপদের সেই ডিম পাওয়া গেল।

প্রাগৈতিহাসিক যুগের উড়ন্ত সরীসৃপদের ডিম পাওয়া গেল পাহাড়ের খাঁজে। চিনের জিংজিয়াং প্রদেশ থেকে উদ্ধার হল ক্রিটেসিয়াস যুগের সরীসৃপদের ২১৫টি ডিম।

মাঝখানে কেটে গেছে ১২ কোটি বছর। অথচ পৃথিবীর প্রথম উড়ন্ত সরীসৃপদের ফসিল হয়ে যাওয়া ডিমগুলোর অনেকগুলোই আজও অবিকৃতভাবে রয়ে গেছে।

এমনকি প্রায় ৭ সেন্টিমিটার লম্বা ডিমের পাতলা আস্তরণের ভিতরে অপরিণত ভ্রূণগুলি পর্যন্ত অপরিবর্তিত চেহারায় রয়েছে। এর জন্য অবশ্য ধন্যবাদ দিতে হবে গোবি মরুভূমিকে।

মরুভূমির বালিরাশি এত বছর ধরে হেমিপটেরাস টায়ানশানেনসিস প্রজাতির সরীসৃপের ডিমগুলোকে যত্ন করে যেন আগলে রেখেছিল।

তীক্ষ্ণ দাঁত ও প্রায় ১৩ ফুট দৈর্ঘ্যের বিরাট ডানাযুক্ত এই সরীসৃপের অবলুপ্তির পরেই আবির্ভাব হয় অ্যাভিস প্রজাতি বা পাখিদের।

বিজ্ঞানীদের অনুমান, গোবি মরুভূমির এই জায়গাটি কোটি কোটি বছর আগে একটি হ্রদ ছিল। সেই হ্রদের তীরে বসে থাকা উড়ন্ত প্রাণিগুলি হঠাৎ কোনও শক্তিশালী ঝড়ের সম্মুখীন হয়।

তখনই হ্রদের তীরে থাকা সরীসৃপগুলি ডিম সহ এসে পড়ে হ্রদের জলে। সলিল সমাধি হয় তাদের। হ্রদের কাদায় কালক্রমে ফসিলে পরিণত হয় ডিম সহ সরীসৃপগুলি।

মৎস্যভুক প্রজাতির ওই সরীসৃপের ১০০টির মতো ফসিলও পাওয়া গেছে। এত বিপুল পরিমাণে ফসিল উদ্ধার হওয়ায় জায়গাটিকে ‘হেমিপটেরাস টায়ানশানেনসিস-এর বাগান’ নামে ডাকলে যে খুব একটা ভুল হবে না বলে একমত বিজ্ঞানীরা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026