Lifestyle

লাল খামের অভিনন্দন বয়ে আনে নতুন বছরের অনেক আনন্দ

নতুন বছরকে স্বাগত জানাতে ও একে অপরকে অভিনন্দন জানাতে কতই না পথ বেছে নেন মানুষ। কোথাও আবার রয়েছে প্রাচীন প্রথা। তারই একটি লাল খাম।

একটি মামুলি লাল খাম। অথচ সেই লাল খামের চাহিদা নতুন বছর কাছে এলেই বেড়ে যায়। দোকানে তাই আগেভাগেই লাল খাম এনে জমা করেন বিক্রেতারা।

চাহিদা মেটাতে ও নিজেদের খাম বিক্রি করে ব্যবসা ভাল করতে মজুত হয় লাল খাম। কেনার হিড়িকও নেহাত কম হয়না। হুহু করে বিক্রি হতে থাকে লাল খাম।

নতুন বছরকে স্বাগত জানাতে, একে অপরকে অভিনন্দন জানাতে যেমন কিছু আধুনিক প্রচলিত নিয়ম রয়েছে, তেমনই বিভিন্ন জায়গায় রয়েছে প্রাচীন প্রথা। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। যাকে আধুনিকতা আজও মুছে দিতে পারেনি।

চিনের এমনই এক প্রথা এই লাল খাম। নতুন বছরকে স্বাগত জানাতে ও ছোটদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে বড়রা বেছে নেন এই লাল খাম।

বড়রা ছোটদের হাতে তুলে দেন এই খাম। তবে খালি খাম নয়। খামে থাকে টাকা। যা নতুন বছরে বড়দের শুভেচ্ছা ও আশির্বাদে ধন্য। ছোটদের কাছে এটা এক বড় প্রাপ্তি।

বাবা বা ঠাকুরদার মত মানুষজন সন্তানদের এই খাম অবশ্যই তুলে দেন। এটা চিনের অনেক জায়গায় আজও মেনে চলা হয়। ফলে সেখানে নতুন বছর দরজায় কড়া নাড়া শুরু করলেই লাল খাম কেনার হিড়িক পড়ে যায়। এটাই সেখানকার সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। যা আজও স্বমহিমায় বেঁচে আছে চিনের অনেক পরিবারে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026