World

বালিতে ছবি আঁকতে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে দিলেন মহিলা

মাসে তাঁর মাইনেকে মোটা টাকা মাইনে বলা যেতেই পারে। স্বচ্ছন্দে জীবন কাটানোর জন্য যথেষ্ট। কিন্তু সেই চাকরি তিনি ছেড়ে দিলেন এক অন্য ইচ্ছাপূরণে।

চাকরি পাওয়াটাই এখন চ্যালেঞ্জ। সেখানে তিনি যে চাকরি করতেন সেখানে তাঁর মাসিক মাইনে ছিল ১ লক্ষ টাকার ওপর। কিন্তু তাতে অর্থের চাহিদা মিটলেও মনের চাহিদা কিছুতেই মিটছিল না। তাই মোটা টাকা মাইনের চাকরিটা তিনি এক কথায় ছেড়ে দিলেন।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ওই মহিলা জানিয়েছেন, তিনি মানুষের কাছে ভাল বার্তা পৌঁছে দিতে চান। মানুষের পাশে থাকতে চান। সে কাজ তাঁকে অবর্ণনীয় আনন্দ দেয়।

সেলস ম্যানেজারের চাকরি করে সেই আনন্দটা তিনি পাচ্ছিলেন না। সে কাজ ছেড়ে এখন তিনি সারাদিন অন্য এক কাজে নিজেকে নিয়োজিত করছেন। তিনি ছবি আঁকছেন। তবে ক্যানভাসে নয়, সমুদ্রের ধারের বালির ওপর।

বালি শিল্প ভারতেও বেশ কিছু জায়গায় যথেষ্ট জনপ্রিয়। এমনকি সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে নানা বয়সের মানুষই খেলার ছলে বালির ওপর কিছু এঁকে ফেলা বা কোনও বাড়িঘর তৈরিতে মেতে ওঠেন।

চিনের সানিয়া এলাকার বাসিন্দা ওই মহিলা বালির ওপর নানা ছবি এঁকে মানুষের কাছে ভাল বার্তা পৌঁছে দিতে চান। তিনি ছোট থেকেই ছবি আঁকতে ভালবাসেন। এমনকি ছবি এঁকে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অনেক সময়। কিন্তু তেমন সাড়া পাননি। তাই এবার বালির ওপর ছবি এঁকে নিজেকে মানুষের কাছে তুলে ধরতে চান তিনি।

স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে তাঁর এই চাকরি ছেড়ে বালির ওপর ছবি এঁকে জীবন কাটানোর সিদ্ধান্তের কাহিনি ছাপা হয়েছে। প্রসঙ্গত বালির ওপর ছবি আঁকার কৌশল নিয়ে আরও পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন ওই মহিলা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026